আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

MATI PROTIDINJune 15, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ৭-১ ব্যবধানের সেই ঐতিহাসিক জয় দিয়েই বিশ্বকে কাঁপিয়েছিল জার্মানি। এবার একই স্কোরলাইন আবারও তাদের নামের পাশে যুক্ত হয়ে এনে দিল নতুন মাইলফলক-বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

নতুন পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে এখন পর্যন্ত জার্মানির গোল সংখ্যা ২৩৯, যা ব্রাজিলের ২৩৮ গোলকে ছাড়িয়ে গেছে। এই এক গোলের ব্যবধানেই ইতিহাসের শীর্ষে উঠে এসেছে ইউরোপের এই দলটি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, তাদের গোল সংখ্যা ১৫২। চতুর্থ ফ্রান্স (১৩৬) এবং পঞ্চম ইতালি (১২৮)। কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে জার্মানির আক্রমণভাগ ছিল পুরোপুরি দাপুটে। কাই হাভার্টজ করেন দুটি গোল, যার দ্বিতীয় গোলটি জার্মানিকে রেকর্ড গড়ার মঞ্চ তৈরি করে দেয়।

প্রথমার্ধেই কুরাসাও ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরলেও পরবর্তীতে জার্মানির আক্রমণের সামনে আর টিকতে পারেনি। বিশ্বকাপে একমাত্র দল হিসেবে জার্মানি চারবার সাত বা তার বেশি গোলের ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০১৪ সালের ব্রাজিল বিপর্যয়।

বর্তমান কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে জার্মানি নতুন করে নিজেদের গড়ে তুলছে। তরুণ এই কোচের নেতৃত্বে দলটি এবারের বিশ্বকাপে আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলছে।

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন