সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন
দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ কমিটিতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী যৌথভাবে এই উপদেষ্টা কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে এক নম্বর উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সাবেক প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে।
এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন আমিরুজ্জামান চৌধুরী দুলু, হাজী ইসরাইল মিয়া, আহাদুস সামাদ, আবদুল আলীম দীপক, অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট আবদুল মুকিত জাহাঙ্গীর, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, ফারুক আহমদ, সাব্বির হোসেন বাচ্চু, সমীর কান্তি পুরকায়স্থ, মুফতি বদরুর নূর শায়েক, সাইদুর রহমান ভুইয়া, সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাদশা, আবদুল মুনিম পারভেজ, ছানা মিয়া, অধ্যাপক মনির আহমদ, ইফতেখার আহমদ সোহেল, মো. আজমল আলী, নূরুল ইসলাম চৌধুরী শাবুল, আশরাফ গাজী, মোতাহার হোসেন জিহাদ এবং সামছু উদ্দিন।
কমিটির অন্য সদস্যরা হলেন মোস্তাক উদ্দিন আহমদ, শেখ মো. ইলিয়াস আলী, রুস্তম আলী, ফাত্তাহ বক্সী, আলতাব মিয়া, পিয়ার উদ্দিন পিয়ার (শাপলাবাগ), হাজী মিলাদ আহমদ, আব্দুল মুকিত, আক্তার হোসেন মিন্টু, আবদুস সাত্তার আমিন, গুলজার আহমদ, আবিদ আবদুল্লাহ, শহিদুল হোসেন মামুন, লুৎফুর রহমান, আশরাফ হোসেন আরমান, সৈয়দ বাবুল, হায়দার আহমদ হারুন, জাহাঙ্গীর খান, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, এ বি এম মুসা, আব্দুল আজিজ পাটোয়ারী, সোহেল বাসিত, ডা. ছমির, শামীম আহমদ শামু, সাহেল ইব্রাহিম, ময়নুল হক চৌধুরী, মো. সাদিক আহমদ, সুদীপ কুমার দেব, আবু সুফিয়ান, আলী আহমদ সাজাই, মো. রাশিদুল হাসান শাকির এবং আব্দুর রহিম (দক্ষিণ সুরমা)।
দলীয় সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতা ও পরামর্শকে সাংগঠনিক কর্মকাণ্ডে কাজে লাগানো, নীতিনির্ধারণী বিষয়ে নেতৃত্বকে সহায়তা করা এবং মহানগর বিএনপিকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতেই এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।



