আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
যতই চাপ আসুক, মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ানরোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রীঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রাশ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষকহামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুরচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালযতই চাপ আসুক, মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ানরোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রীঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রাশ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষকহামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুরচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল
সিলেট

রেজা হাসানকে সরিয়ে এবার সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন

MATI PROTIDINJuly 9, 2026
শেয়ার করুন:

মাত্র ১১ দিনের ব্যবধানে আবারও বদলে গেল সিলেটের জেলা প্রশাসক (ডিসি)। দায়িত্ব গ্রহণের আগেই মু. রেজা হাসানের স্থলাভিষিক্ত হিসেবে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। তবে প্রজ্ঞাপন জারির পরও তিনি সিলেটে যোগ দিতে পারেননি। অবশেষে যোগদানের আগেই নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

তবে সর্বশেষ প্রজ্ঞাপনে রেজা হাসানকে অন্য কোনো পদে পদায়ন করা হয়নি।

এর আগে গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

সারওয়ার আলম দায়িত্ব পালনকালে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি আলোচিত উদ্যোগ নেন। তিনি মাজারের তিনটি ডেগ সিলগালা করেন এবং নতুন দানবাক্স স্থাপন করেন। এরপরই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তার এক সপ্তাহ পর সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ পান কুমিল্লার ডিসি মু. রেজা হাসান। একই সময়ে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে নিয়োগ দেওয়া হয়।স

রকারি সিদ্ধান্ত অনুযায়ী, রেজা হাসানের গত ১ জুলাই সিলেটে যোগ দেওয়ার কথা ছিল। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গেলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে ফিরে আসতে হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকে তিনি আর সিলেটে যোগ দিতে পারেননি।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় এক মন্ত্রীর আপত্তির কারণে রেজা হাসানের যোগদান স্থগিত রাখা হয়েছিল।

সবশেষে সেই জটিলতার অবসান ঘটিয়ে সিলেটের জেলা প্রশাসক হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিল সরকার।

সম্পর্কিত সংবাদ

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
সিলেট

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

September 22, 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার...

আরও পড়ুন
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন