আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
যতই চাপ আসুক, মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ানরোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রীঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রাশ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষকহামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুরচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালযতই চাপ আসুক, মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ানরোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রীঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রাশ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষকহামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুরচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল
সিলেট

সিলেটে স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা

MATI PROTIDINJuly 10, 2026
শেয়ার করুন:

বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সিলেট শিক্ষা বোর্ডের অধীনে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ জুলাই) রাতে চার জেলার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা জানিয়েছেন, সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই আপাতত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি জানান, শনিবার রুটিন অনুযায়ী যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে। এরপর হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন চার জেলার সার্বিক অবস্থা পর্যালোচনায় জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠকে বসে বোর্ড কর্তৃপক্ষ।

বৈঠক শেষে চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোর পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তাই আমরা পরীক্ষা স্থগিত করছি না। তবে সামনে বন্যা পরিস্থিতির অবনতি হলে তখন নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।”

এদিকে টানা তিন দিনের বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানিও দ্রুত বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের মনু নদী ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা বাড়লেও আপাতত শিক্ষা বোর্ড পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আনছে না।

সম্পর্কিত সংবাদ

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
সিলেট

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

September 22, 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার...

আরও পড়ুন
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন