আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
যতই চাপ আসুক, মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ানরোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রীঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রাশ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষকহামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুরচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালযতই চাপ আসুক, মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ানরোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রীঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রাশ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষকহামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুরচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল
সিলেট

দীর্ঘ প্রবাস জীবন শেষে ফেরা হলো না মৌলভীবাজারের ফখরুলের

MATI PROTIDINJuly 16, 2026
শেয়ার করুন:

দীর্ঘ সাত বছরের প্রবাস জীবন শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে ও সচ্ছলতা আনতে দেশে ফিরছিলেন মৌলভীবাজারের বড়লেখার ইতালি প্রবাসী ফখরুল ইসলাম। কিন্তু আকাশপথেই থেমে গেল টগবগে এই যুবকের জীবনের স্বপ্নময় যাত্রা।

সোমবার জর্জিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফখরুল। তিনি বড়লেখা পৌরশহরের মহুবন্দ গ্রামের বাসিন্দা আব্দুল অকিদের ছেলে। নিহতের মামা লাল মিয়া এ তথ্য জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ইতালিতে কর্মজীবন শেষে রবিবার (১২ জুলাই) তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ফখরুল।

যাত্রাপথে আকাশসীমায় থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে বিমানটি জর্জিয়ার একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এলাকাবাসী ও ফখরুলের পরিবার জানায়, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন তারা। বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত হস্তক্ষেপ ও সহযোগিতার মাধ্যমে মরদেহ দ্রুত স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ফখরুলের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই মৃত্যুর সংবাদটি নিশ্চিত হওয়ার পর তারা শোকে মূহ্যমান হয়ে পড়েন। বর্তমানে ফখরুলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

সম্পর্কিত সংবাদ

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
সিলেট

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

September 22, 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার...

আরও পড়ুন
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন