আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীসিলেটে হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজেরইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্পশেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীসুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারনতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্সতিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীসিলেটে হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজেরইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্পশেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীসুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারনতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স
সিলেট

সিলেটে হামের উপসর্গে মৃত্যু আরও এক শিশুর, মৃত্যু বেড়ে ১৪৫

MATI PROTIDIN•August 25, 2026
শেয়ার করুন:

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১০ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭১ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ২৫ আগস্টের হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুটির বয়স ১০ মাস। সে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বাড়ি জকিগঞ্জ উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১০ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন। এই হিসাবের মধ্যে রুবেলা রোগীর সংখ্যাও রয়েছে।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ৭১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৯৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন।

মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক পরিস্থিতি

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত সিলেটে ৫২ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে ১৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৬ জন মারা গেছেন।

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে ২৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৩৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন।

গত কয়েক মাস ধরে বিভাগজুড়ে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজনীতি

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

November 7, 2026

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে...

আরও পড়ুন
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন