আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীসিলেটে হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজেরইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্পশেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীসুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারনতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্সতিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীসিলেটে হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজেরইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্পশেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীসুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারনতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স
বাংলাদেশ

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী

MATI PROTIDIN•August 25, 2026
শেয়ার করুন:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সরকারের সব কার্যক্রম সংবিধান ও আইন মেনেই পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মো. আসাদুজ্জামান বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে করা মিথ্যা মামলা, গুম এবং ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগের সামর্থ্য না রাখলে রাষ্ট্র তার পাশে থাকবে। একই সঙ্গে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

November 9, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তুরস্কের...

আরও পড়ুন
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 9, 2026

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ভারতের সঙ্গে বন্দি...

আরও পড়ুন
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স
বাংলাদেশ

নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স

November 9, 2026

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে দাবি...

আরও পড়ুন