আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
বাংলাদেশ

আ. লীগের সিনিয়র নেতাদের রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত!

MATI PROTIDINAugust 25, 2026
শেয়ার করুন:

প্রায় দুই বছর নীরব থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সোমবার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারকে সরাসরি দায়ী করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

ওবায়দুল কাদেরের স্ট্যাটাসে লেখা হয়েছে,

“ছয় মাসে ৮০০ খুন, আপনার হাতে রক্তের লাল দাগ। ২১শে আগস্ট রক্তস্রোত আপনার আদেশে সংঘটিত হয়েছিল। ৫ই আগস্ট জঙ্গিবাদের উত্থান সফল করতে আরও লাশ ফেলার সর্বনাশা ডাক আপনিই দিয়েছিলেন। ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ধ্বংসের ঘটনায় প্রতারক ইউনুসের সঙ্গে আপনিও কি দায় এড়াতে পারবেন? রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো আপনি এদেশে নজিরবিহীন দুঃশাসনের রাজত্ব কায়েম করেছেন। প্রচলিত আদালতের আদেশকে নিয়মবহির্ভূতভাবে এড়িয়ে আপনি কি নিয়তি ও জনতার আদালত থেকেও রক্ষা পাবেন? মক্কা চুক্তিতে যুক্ত হয়েও কি শেষ রক্ষা হবে আপনার!”

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা চলতি বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরপরই ওবায়দুল কাদেরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসা এবং সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক স্ট্যাটাস পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই মনে করছেন, এতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা আবার রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ওবায়দুল কাদের বর্তমানে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। গত কয়েক সপ্তাহে এই মামলায় রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা দাবি করেছে এবং রায় যেকোনো সময় ঘোষিত হতে পারে বলে জানা গেছে। তিনি ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রায় দুই বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয় ছিলেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গত ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অঙ্গীকার করেছিল। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে খুন, রাজনৈতিক সহিংসতা ও নারী-শিশু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে রয়ে গেছে। ওবায়দুল কাদের তার স্ট্যাটাসে এই পরিস্থিতিকে কেন্দ্র করেই সরকারকে দায়ী করেছেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বাংলাদেশ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

September 17, 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে...

আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। বৃহস্পতিবার...

আরও পড়ুন