আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
বাংলাদেশ

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

MATI PROTIDINMay 6, 2026
শেয়ার করুন:

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে প্রধানমন্ত্রী সরকারের বিশেষ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন।

আজ বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে কাজ চলছে।

বৈঠকের আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প। মন্ত্রী এ্যানি জানান, পদ্মা ব্যারেজ বাংলাদেশের পানিসম্পদ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে।

এটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং লবণাক্ততা দূর হবে।
তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী।

তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক ধাপগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। বিশেষ করে আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন জরুরি কাজগুলো সম্পন্ন করা হবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ

মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী

June 17, 2026

মামলার কারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল...

আরও পড়ুন
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

June 17, 2026

শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুন)...

আরও পড়ুন
বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

June 17, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে...

আরও পড়ুন