আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ভারতের তরুণদের প্রতি এনসিপির সংহতি‘আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠিনারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহরিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশেরহুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দররবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারভারতের তরুণদের প্রতি এনসিপির সংহতি‘আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠিনারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহরিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশেরহুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দররবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
কমিউনিটি

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশী নিহত

MATI PROTIDIN•October 5, 2026
শেয়ার করুন:

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় গতকাল রোববার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই বাংলাদেশী নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করছে।

মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা দ্রুত দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহ

October 11, 2026

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে...

আরও পড়ুন
রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

October 11, 2026

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এর আগে গতকাল শনিবারের ওই...

আরও পড়ুন
হুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দর
বাংলাদেশ

হুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দর

October 11, 2026

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল...

আরও পড়ুন