আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ভারতের তরুণদের প্রতি এনসিপির সংহতি‘আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠিনারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহরিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশেরহুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দররবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারভারতের তরুণদের প্রতি এনসিপির সংহতি‘আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠিনারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহরিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশেরহুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দররবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

MATI PROTIDIN•October 11, 2026
শেয়ার করুন:

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এর আগে গতকাল শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছে।

আজ রবিবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানায় বাংলাদেশ সরকার। এতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশি নাগরিকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা আশ্বাস দিয়ে বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

বিবৃতিতে আরো বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পাশাপাশি চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নারীর মরদেহ

October 11, 2026

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে...

আরও পড়ুন
হুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দর
বাংলাদেশ

হুতিদের হামলায় বন্ধ রিয়াদ বিমানবন্দর

October 11, 2026

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল...

আরও পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
বাংলাদেশ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

October 11, 2026

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা...

আরও পড়ুন