আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
‘সারের ডিলার নিয়োগ হয়েছে ঘুষ, দলীয়করণ ও স্বজনপ্রী‌তিতে’মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপবিনা খরচে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার কর্মী, নিয়োগ প্রক্রিয়া শুরুরোনান সুলিভানকে সাফের শুরু থেকেই পাচ্ছে বাংলাদেশজাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারতপাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮‘সারের ডিলার নিয়োগ হয়েছে ঘুষ, দলীয়করণ ও স্বজনপ্রী‌তিতে’মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপবিনা খরচে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার কর্মী, নিয়োগ প্রক্রিয়া শুরুরোনান সুলিভানকে সাফের শুরু থেকেই পাচ্ছে বাংলাদেশজাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারতপাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮
রাজনীতি

দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রিজভী

MATI PROTIDIN•October 14, 2026
শেয়ার করুন:

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে পতিত সরকারের দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অপতৎপরতার বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকায় আয়োজিত এক মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা মোঃ লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা এবং আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় ভারতের মাটিকে ব্যবহার করে চলমান ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “ভারত থেকে পতিত সরকারের দোসররা নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। সম্প্রতি বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ন্যক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এসব ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে কোথায় নিয়ে ঠেকায়, তা ভেবে দেখা প্রয়োজন।”

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

‘সারের ডিলার নিয়োগ হয়েছে ঘুষ, দলীয়করণ ও স্বজনপ্রী‌তিতে’
রাজনীতি

‘সারের ডিলার নিয়োগ হয়েছে ঘুষ, দলীয়করণ ও স্বজনপ্রী‌তিতে’

October 15, 2026

সারের ডিলার নিয়োগে ঘুষ-দুর্নীতি, দলীয়করণ ও স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।...

আরও পড়ুন
কমিটি নিয়ে জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজনীতি

কমিটি নিয়ে জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

October 14, 2026

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর...

আরও পড়ুন
ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
রাজনীতি

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

October 14, 2026

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ...

আরও পড়ুন