আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
‘সারের ডিলার নিয়োগ হয়েছে ঘুষ, দলীয়করণ ও স্বজনপ্রী‌তিতে’মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপবিনা খরচে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার কর্মী, নিয়োগ প্রক্রিয়া শুরুরোনান সুলিভানকে সাফের শুরু থেকেই পাচ্ছে বাংলাদেশজাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারতপাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮‘সারের ডিলার নিয়োগ হয়েছে ঘুষ, দলীয়করণ ও স্বজনপ্রী‌তিতে’মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপবিনা খরচে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার কর্মী, নিয়োগ প্রক্রিয়া শুরুরোনান সুলিভানকে সাফের শুরু থেকেই পাচ্ছে বাংলাদেশজাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারতপাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮
আন্তর্জাতিক

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ চতুর্দশ লিও

MATI PROTIDIN•October 14, 2026
শেয়ার করুন:

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। তার ডান ফুসফুসের নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ বছর বয়সী এই ধর্মগুরু।

মঙ্গলবার (স্থানীয় সময়) ইতালির রোমে আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে পোপকে তার কক্ষে ফিরিয়ে নেওয়া হয়।

চিকিৎসক লুইজি কারবোনে ও অধ্যাপক স্তেফানো মার্গারিতোরার এক বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পোপের বুকে অস্ত্রোপচার করা হয়েছে। অপসারণ করা অংশের পরীক্ষায় পালমোনারি অ্যাডেনোকার্সিনোমার উপস্থিতি পাওয়া গেছে। অস্ত্রোপচারের পর সুস্থ হতে পোপের প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ভ্যাটিকান। এ কারণে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব ধরনের প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।

পোপ চতুর্দশ লিওর পরিবারেও ক্যানসারের ইতিহাস রয়েছে। তার বড় ভাই লুই প্রেভো বর্তমানে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। ২০১৭ সালে তার এ রোগ শনাক্ত হয়েছিল। পোপের মা মিলড্রেড ১৯৯০ সালে ক্যানসারে মারা যান। তার বাবা লুই ১৯৯৭ সালে কোলন ক্যানসার ও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

সম্পর্কিত সংবাদ

মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপ
আন্তর্জাতিক

মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপ

October 15, 2026

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে মোদি সরকারের ব্যাপক সমালোচনা করে একটি ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে অভিহিত করেছেন।...

আরও পড়ুন
জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত
আন্তর্জাতিক

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত

October 15, 2026

জাপানকে পেছনে ফেলে আগামী বছরের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে ভারত। বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক...

আরও পড়ুন
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮
আন্তর্জাতিক

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮

October 15, 2026

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৭...

আরও পড়ুন