আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনোতালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপমাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকজুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরমাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো’ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনোতালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপমাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকজুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরমাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো’
সংস্কৃতি

‘বাচ্চাকে খুঁজে বেড়ানো মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না’

MATI PROTIDIN•October 17, 2026
শেয়ার করুন:

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেকে।

তাদের মধ্যে রয়েছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ।
এ ঘটনায় গভীর কষ্ট প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তৌসিফ মাহবুব। তিনি লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।

অন্যদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বিশেষ করে, সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আর্তনাদ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইরফানের মতে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গ্রাহকদের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। অথচ প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছাড়া কিভাবে এ ধরনের রিসোর্ট ব্যবসা পরিচালনা করে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেতা লিখেছেন, ‘মন চাইল বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেছেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নামসর্বস্ব রিসোর্টগুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না।

সম্পর্কিত সংবাদ

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব
সংস্কৃতি

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

October 16, 2026

শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটছে শারদোৎসবের। প্রচলিত নিয়মে দুর্গাপূজা মূলত মহাষষ্ঠী থেকে...

আরও পড়ুন
‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজ
সংস্কৃতি

‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজ

October 8, 2026

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত...

আরও পড়ুন
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
সংস্কৃতি

ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল

October 7, 2026

ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। চেক বাউন্স সংক্রান্ত একটি পুরনো মামলায়...

আরও পড়ুন