আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

সংস্কৃতি

‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজ

MATI PROTIDIN•October 8, 2026
শেয়ার করুন:

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে বরেণ্য এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, মৃত্যুর ৩ ঘণ্টা আগে নানা পাটেকার তার বন্ধুকে মেসেজ করেছিলেন। মেসেজে তিনি লিখেছিলেন—‘তার শরীর ভালো লাগছে না’। কিন্তু রাত আড়াইটা বেজে যাওয়ায় তার বন্ধু মেসেজটা দেখতে পাননি।

পরে নানা পাটেকার বন্ধুকে ফোন করেন। এই প্রতিবেদনে তার বন্ধুর নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

গোয়ার মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ড. শেখর সালকার জানান, রাত আড়াইটার দিকে তিনি তার বন্ধুকে জানান যে তার শরীর ভালো লাগছে না। কিন্তু রাত হয়ে যাওয়ায় তার বন্ধু বার্তাটি দেখতে পাননি।

এরপর তিনি তাকে ফোন করেন। তার বন্ধু প্রায় ৪টার দিকে তার বাড়িতে যান। ততক্ষণে তার (পাটেকারের) ঘাম হচ্ছিল… তিনি জ্ঞান হারাচ্ছিলেন।
ডাক্তার জানান, পাটেকার মণিপাল হাসপাতালের কাছেই থাকতেন। অ্যাম্বুল্যান্স আনার জন্য তার তত্ত্বাবধায়ককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তিনি অ্যাম্বুল্যান্স নিয়ে ফিরে এলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাকে প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ভোর ৫টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা।

সুদীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিখুঁত অভিনয়শৈলী ও দাপুটে সংলাপ পরিবেশনের জন্য দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকার। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই কিংবদন্তি ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ এবং ‘যশোবন্ত’-এর মতো অসংখ্য সফল সিনেমায় অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।

সম্পর্কিত সংবাদ

ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
সংস্কৃতি

ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল

October 7, 2026

ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। চেক বাউন্স সংক্রান্ত একটি পুরনো মামলায়...

আরও পড়ুন
বড়পর্দায় আসছে জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন
সংস্কৃতি

বড়পর্দায় আসছে জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন

October 7, 2026

নির্মাতা ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব ফিল্মে দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় জুটি...

আরও পড়ুন