আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

সংস্কৃতি

বিচ্ছেদের পথে’ প্রীতম-শেহতাজ জুটি

MATI PROTIDIN•October 4, 2026
শেয়ার করুন:

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা জুটি। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানিয়েছেন, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন।

সংগীতশিল্পী প্রীতম হাসান আর অভিনেত্রী, গায়িকা শেহতাজ মনিরা হাশেমের মধ্যে যে প্রেম চলছে, বিয়ের আগে আঁচই করতে পারেনি মিডিয়া। ঢাকা থেকে দূরে পাহাড় আর চা–পাতায় ঘেরা শহর শ্রীমঙ্গলে গত ২৯ অক্টোবর বসেছিল এ দুই তারকার বিয়ের আসর।

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ২০২২ সালের ২৯ অক্টোবর মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমকে বিয়ে করেন। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

বিয়ের আগে তাদের সম্পর্কের বিষয়ে জানা যায়, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা বাগানের মনোরম পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগের রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদ।

তবে এবার সেই সম্পর্কেই ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শেহতাজ। রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

সম্পর্কিত সংবাদ

‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজ
সংস্কৃতি

‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজ

October 8, 2026

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত...

আরও পড়ুন
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
সংস্কৃতি

ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল

October 7, 2026

ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। চেক বাউন্স সংক্রান্ত একটি পুরনো মামলায়...

আরও পড়ুন
বড়পর্দায় আসছে জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন
সংস্কৃতি

বড়পর্দায় আসছে জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন

October 7, 2026

নির্মাতা ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব ফিল্মে দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় জুটি...

আরও পড়ুন