আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনোতালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপমাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকজুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরমাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো’ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনোতালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপমাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকজুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরমাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো’
আন্তর্জাতিক

অভিজিৎ দীপকের মুক্তির নির্দেশ আদালতের

MATI PROTIDIN•October 17, 2026
শেয়ার করুন:

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। এর আগে গতকাল শুক্রবার তাকে আটকের পর মুক্তি দিলেও পরে আবার গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পরে শনিবার দিল্লির এসইএম আদালতে হাজির করা হলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জালিয়াতির অভিযোগে চলমান প্রতিবাদের অংশ হিসেবে ‘তিরঙ্গা মিছিল’ করার পরিকল্পনা করেছিলেন অভিজিৎ।

প্রসঙ্গত, ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা ওড়ানোর মিছিলে অংশ নিতে যাওয়ার পথে গতকাল শুক্রবার অভিজিৎ দিপকে ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করে দিল্লি পুলিশ। পরে দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়।

তবে অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওই দিন দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কাছে জাতীয় পতাকা হাতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভকারী ও কর্মীরা জড়ো হন। সন্ধ্যার দিকে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। পরে আরও বিক্ষোভকারী, অধিকারকর্মী ও শিক্ষার্থী সংগঠনের সদস্যরা জাতীয় পতাকা নিয়ে এতে যোগ দেন।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ২৩ অক্টোবর দিল্লি অভিযানের ঘোষণা দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। সংযুক্ত কিষান মোর্চার (এসকেএম) ব্যানারে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সম্পর্কিত সংবাদ

শিক্ষা সংস্কারের প্রতিবাদে বেলজিয়ামে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
আন্তর্জাতিক

শিক্ষা সংস্কারের প্রতিবাদে বেলজিয়ামে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

October 17, 2026

বেলজিয়ামে শিক্ষা সংস্কার, ব্যয় সংকোচন নীতি ও পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। শিক্ষা...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত

October 16, 2026

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ...

আরও পড়ুন
‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’: ডোনাল্ড ট্রাম্প

October 16, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন...

আরও পড়ুন