আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসে আগুনমন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীরএখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাকএবার ইতালি-পর্তুগালেও ছড়িয়েছে বিক্ষোভের উত্তাপহাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ১২০০ ছুঁইছুঁইস্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনিসুল-ইনুসহ ৪ জনশায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসে আগুনমন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীরএখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাকএবার ইতালি-পর্তুগালেও ছড়িয়েছে বিক্ষোভের উত্তাপহাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ১২০০ ছুঁইছুঁইস্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনিসুল-ইনুসহ ৪ জন
বাংলাদেশ

ঢাকার আকাশে হঠাৎ দরজা খুলে গেল ভারতীয় ফ্লাইটের, জরুরি অবতরণ

MATI PROTIDIN•October 18, 2026
শেয়ার করুন:

ভারতের আগরতলা থেকে কলকাতা যাচ্ছিল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। যাত্রাপথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার অ্যাম্বুল্যান্স।

পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।

জানা যায়, এয়ার অ্যাম্বুল্যান্সটিতে থাকা ওই রোগীর নাম অঞ্জনা ভৌমিক।

তিনি ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এরপর রোগীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
বাংলাদেশ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা

October 18, 2026

বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই। আজ রবিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে...

আরও পড়ুন
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
বাংলাদেশ

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

October 18, 2026

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।...

আরও পড়ুন