আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসে আগুনমন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীরএখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাকএবার ইতালি-পর্তুগালেও ছড়িয়েছে বিক্ষোভের উত্তাপহাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ১২০০ ছুঁইছুঁইস্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনিসুল-ইনুসহ ৪ জনশায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসে আগুনমন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীরএখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাকএবার ইতালি-পর্তুগালেও ছড়িয়েছে বিক্ষোভের উত্তাপহাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ১২০০ ছুঁইছুঁইস্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনিসুল-ইনুসহ ৪ জন
সিলেট

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসে আগুন

MATI PROTIDIN•October 18, 2026
শেয়ার করুন:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দেড় ঘণ্টার বেশি সময় ট্রেনটি আটকে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এর আগে, স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। পরে সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বগি থেকে আলাদা করে রাখা হয়। বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করতে সময় লাগায় ট্রেনটির যাত্রা ব্যাহত হয়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। তবে এ ঘটনায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে তিনি জানান।

ট্রেনের পরিচালক জহির উদ্দিন জানান, স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর চালক সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসেন। আগুন যাতে যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ইঞ্জিনটি বগি থেকে আলাদা করে রাখা হয়।

সম্পর্কিত সংবাদ

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি, একজনের কারাদণ্ড
সিলেট

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি, একজনের কারাদণ্ড

October 13, 2026

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) রাতে...

আরও পড়ুন
সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
সিলেট

সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

October 12, 2026

সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণের মামলায় আব্দুল্লাহ মিয়া নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ...

আরও পড়ুন