আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
সিলেটে অভিযানের সময় পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, বৃদ্ধ নিহতফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ চতুর্দশ লিওদেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রিজভীঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসিরফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহারজাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বরসিলেটে অভিযানের সময় পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, বৃদ্ধ নিহতফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ চতুর্দশ লিওদেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রিজভীঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসিরফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহারজাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
সিলেট

সিলেটে অভিযানের সময় পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, বৃদ্ধ নিহত

MATI PROTIDIN•October 14, 2026
শেয়ার করুন:

সিলেট নগরের কানিশাইল এলাকায় অভিযানের সময় পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। জজ মিয়া পেশায় রিকশা চালক।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কানিশাইল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া জজ মিয়া (৬০) সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। তিনি নগরের শামিমাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কানিশাইল এলাকায় অনলাইন জুয়া বিরোধী অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে জজ মিয়া নিকটস্থ সুরমা নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল জাকির বলেন, কানিশাইল খেয়াঘাট এলাকায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে নিহত জজ মিয়া ভয়ে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, জজ মিয়া হৃদরোগে আক্রান্ত ছিলেন। হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে তিনি বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরও জানান, নিহত জজ মিয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। বর্তমানে তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

সম্পর্কিত সংবাদ

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি, একজনের কারাদণ্ড
সিলেট

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি, একজনের কারাদণ্ড

October 13, 2026

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) রাতে...

আরও পড়ুন
সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
সিলেট

সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

October 12, 2026

সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণের মামলায় আব্দুল্লাহ মিয়া নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ...

আরও পড়ুন
ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

October 12, 2026

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে সাত কিলোমিটার যানজট তৈরি হয়েছে। সড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত থেমে থেমে চলছে...

আরও পড়ুন