আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডনিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইটজিএম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের প্রতিবাদঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজটদেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ জন শিশুসিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডনিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী বিমানের সব ফ্লাইটজিএম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের প্রতিবাদঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজটদেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ জন শিশু
সিলেট

সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

MATI PROTIDIN•October 12, 2026
শেয়ার করুন:

সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণের মামলায় আব্দুল্লাহ মিয়া নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কঠোর নিরাপত্তায় তাকে সিলেট জেলা কারাগারে পাঠানো হয়। আব্দুল্লাহ গোয়াইনঘাট উপজেলার ১ নম্বর পূর্ব রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া হাওর দক্ষিণপাড়া গ্রামের মন্তাজ আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ মার্চ দুপুরে বগাইয়া হাওর এলাকায় এক ব্যক্তির ছাপরা ঘরে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন আব্দুল্লাহ। ঘটনার পাঁচ দিন পর ১৮ মার্চ, কিশোরীর ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মাছুম আলম আব্দুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।

পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আদায় করা অর্থ ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

সম্পর্কিত সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

October 12, 2026

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে সাত কিলোমিটার যানজট তৈরি হয়েছে। সড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত থেমে থেমে চলছে...

আরও পড়ুন
সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেট

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

October 7, 2026

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ...

আরও পড়ুন
পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: চুনারুঘাটে পুলিশের এএসআই
সিলেট

পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: চুনারুঘাটে পুলিশের এএসআই

October 5, 2026

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই—হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী...

আরও পড়ুন