আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
বাংলাদেশ

সড়কে অস্ত্র হাতে মুখোশধারী ডাকাত দল, অর্ধশতাধিক যানবাহনে লুট

MATI PROTIDIN•October 20, 2026
শেয়ার করুন:

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় সোমবার প্রকাশ্যে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে মুখোশধারীরা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় প্রকাশ্যে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল ডাকাত।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে দুই দফায় ঘটনাটি ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০টি যানবাহন। এসব যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীরা জানান, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। পরে তাদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। কয়েক ঘণ্টা ধরে লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের টহল ছিল না বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। সোমবার রাত পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে মোট কতটি যানবাহনে লুটপাট হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ঈদগড়ের ব্যবসায়ী আমজাদ উল্লাহ বলেন, সোমবার দুপুর ১২টার দিকে তিনি তার দোকানের মালামালের জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে ঈদগড় থেকে ঈদগাঁও বাজারে যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে ৮ থেকে ১০ জন সশস্ত্র মুখোশধারী তার সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ও একটি ২৫ হাজার টাকা দামের এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়।

হামিদুর রহমান নামে একজন জানান, দুই ঘণ্টা ধরে প্রায় ৫০টির মতো অটোরিকশা ও মোটরসাইকেলের ১২০ থেকে ১৫০ যাত্রীকে জিম্মি করে লুটপাট চালায়। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না। বেলা ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিম বলেন, তারা তিনজন একটি অটোরিকশায় করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতেরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে জঙ্গলে নিয়ে মারধর করে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়।

এ সড়কে প্রায়ই লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষোভ প্রকাশ করেন আবদুল হাকিম। তিনি বলেন, অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা অহরহ ঘটছে। অথচ যাত্রীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেই।

সম্পর্কিত সংবাদ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী
বাংলাদেশ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

November 4, 2026

বর্তমান বিমানবন্দরে সেবার বিষয়ে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...

আরও পড়ুন
স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা
বাংলাদেশ

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

November 4, 2026

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন দিয়েছে সরকার।...

আরও পড়ুন
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি
বাংলাদেশ

ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি

November 4, 2026

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে মারধর...

আরও পড়ুন