এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে বসতে যাচ্ছেন তিনি।
বিজয় ভাষণে এল-সাইয়েদ বলেন, ‘এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, এই নির্বাচনের ফল নিয়ে কথা বলার সময় আমি সব সময় ইনশাআল্লাহ বলতাম। কিন্তু আজ রাতে আমরা সেই ইনশাআল্লাহকে আলহামদুলিল্লাহয় বদলে দিতে পারি।’
এরপর ডানপন্থীদের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, ‘এর অর্থ শুধু সকল প্রশংসা আল্লাহর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে ইচ্ছাকৃতভাবে তার নাম ভুল উচ্চারণ করে ‘মোহাম্মদ’ বলেছিলেন। বিজয় ভাষণে সে প্রসঙ্গও টানেন এল-সাইয়েদ।
তিনি বলেন, ‘ডোনাল্ড, আমি জানি আমার নাম উচ্চারণ করতে আপনার সমস্যা হয়েছে। তাই জানুয়ারিতে জেডি আমাকে শপথ পড়ানোর পর আপনি চাইলে আমাকে সরাসরি সিনেটর বলে ডাকতে পারেন।’



