আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাজ্য

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমে লেমফাইয়ের নেতৃত্বে শাহ ইউসুফ

MATI PROTIDIN•July 19, 2026
শেয়ার করুন:

বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান লেমফাই (LemFi) আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রম পরিচালনার দায়িত্বে ব্রিটিশ–বাংলাদেশি ফিনটেক বিশেষজ্ঞ ও ব্যবসায়িক পরামর্শক শাহ ইউসুফকে ‘হেড অব বাংলাদেশ’ হিসেবে নিয়োগ দিয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স বাজার বাংলাদেশে দীর্ঘমেয়াদি কার্যক্রম আরও শক্তিশালী করার অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে।

লেমফাই বর্তমানে বিশ্বের ৩০টিরও বেশি দেশে ২০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতি মাসে তারা ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আন্তর্জাতিক অর্থ লেনদেন পরিচালনা করে। সম্প্রতি লন্ডনকে বৈশ্বিক সদর দপ্তর হিসেবে ঘোষণা করার পাশাপাশি আগামী পাঁচ বছরে যুক্তরাজ্যে ১০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন দায়িত্বে শাহ ইউসুফ আন্তর্জাতিক পর্যায়ে লেমফাইয়ের বাংলাদেশ রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তাঁর দায়িত্বের মধ্যে থাকবে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা এবং বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণেও তিনি ভূমিকা রাখবেন।

 

লেমফাইয়ে যোগ দেওয়ার আগে শাহ ইউসুফ প্রবাসী বাংলাদেশিদের জন্য ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে পাঁচ বছর কাজ করেছেন। এ সময়ে তিনি বাজার সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব এবং নতুন গ্রাহক তৈরির বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন।

নিয়োগের বিষয়ে শাহ ইউসুফ বলেন, ‘লেমফাইয়ের মতো দ্রুত বর্ধনশীল একটি বৈশ্বিক প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। গত কয়েক বছরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আরও বৃহত্তর পরিসরে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য নিরাপদ ও সহজ আর্থিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে লেমফাই জানায়, ফিনটেক খাতে শাহ ইউসুফের অভিজ্ঞতা, ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড

October 31, 2026

যুক্তরাজ্যে জুয়ার নেশার টাকা জোগাতে স্বজন ও বন্ধুদের ব্যক্তিগত পরিচয় চুরি করে রাষ্ট্রীয় কল্যাণ তহবিলের ১ লাখ ৭২...

আরও পড়ুন
লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
যুক্তরাজ্য

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

October 30, 2026

লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান করছে...

আরও পড়ুন
নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের
যুক্তরাজ্য

নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

October 24, 2026

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক...

আরও পড়ুন