আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজটইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড

MATI PROTIDIN•October 31, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যে জুয়ার নেশার টাকা জোগাতে স্বজন ও বন্ধুদের ব্যক্তিগত পরিচয় চুরি করে রাষ্ট্রীয় কল্যাণ তহবিলের ১ লাখ ৭২ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ২ কোটি টাকা, আত্মসাতের দায়ে আতিকুর রহমান (৩৪) নামের এক বাংলাদেশি যুবককে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির ক্যান্টারবারি ক্রাউন কোর্ট এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান কেন্টের মারগেট এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ডেলিভারি ড্রাইভার। আদালত কারাদণ্ডের পাশাপাশি আগামী আট বছরের জন্য কোনও কোম্পানির পরিচালক হওয়ার ওপরও তার নিষেধাজ্ঞা জারি করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত দীর্ঘ ছয় বছর ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই জালিয়াতি চালিয়ে যান আতিকুর। নিজের ক্রমবর্ধমান জুয়ার নেশার খরচ মেটাতে তিনি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের ২৬ জন সদস্যের ব্যক্তিগত নথিপত্র ও পরিচয় চুরি করেন। এছাড়াও কোভিড-১৯ মহামারিকালীন সরকারি প্রণোদনা তহবিল থেকেও আরও ৬২ হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

শুনানিতে জানানো হয়, সরকারি তহবিল থেকে অর্থ হাতিয়ে নিতে আতিকুর রহমান ভুয়া কোম্পানি, চাকরির জাল নথিপত্র এবং অস্তিত্বহীন সন্তানের নাম দেখিয়ে ৪০টিরও বেশি আলাদা আবেদন জমা দেন। কাছের মানুষদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের সংবেদনশীল কাগজপত্র সংগ্রহ করতেন তিনি। এরপর দেশটির ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ (ডিডব্লিউপি) এবং রাজস্ব ও শুল্ক বিভাগের (এইচএমআরসি) অধীনে থাকা বিভিন্ন ভাতার জন্য আবেদন করতেন।

আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
সংশ্লিষ্ট বিশ্লেষকরা জানান, ইউনিভার্সাল ক্রেডিট, মাতৃত্বকালীন ভাতা বা ম্যাটারনিটি অ্যালাউন্স, চাইল্ড বেনিফিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের আওতায় এসব অর্থ তোলা হয়েছিল। আতিকুর এই অবৈধ অর্থ জুয়ার পেছনে উড়িয়ে দিলেও, যাদের নাম ও পরিচয় ব্যবহার করে ভাতা তোলা হচ্ছিল, তারা এ বিষয়ে কিছুই জানতেন না।

২০১৮ সালে ভুক্তভোগীদের একজন নিজে বৈধভাবে সরকারি ভাতার আবেদন করলে জালিয়াতির বিষয়টি প্রথম সামনে আসে। ডিডব্লিউপি কর্মকর্তারা ওই আবেদনকারীর ন্যাশনাল ইনস্যুরেন্স রেকর্ডে অসংগতি খুঁজে পান এবং ফাইলটি বিশেষ তদন্তের জন্য পাঠান। পরবর্তীতে ব্যাংক হিসাবের তথ্য যাচাই-বাছাই করে তদন্তকারীরা দেখতে পান, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন বেশ কিছু ভাতার অর্থ সরাসরি আতিকুর রহমানের নিয়ন্ত্রণাধীন অ্যাকাউন্টে জমা হচ্ছে।

২০২০ সালে করোনা মহামারির সময় টাকার চাহিদা আরও বেড়ে গেলে তৎকালীন চ্যান্সেলর ঋষি সুনাকের ঘোষিত জরুরি ব্যবসায়িক প্রণোদনা তহবিলের দিকে নজর দেন আতিকুর।

সরকারের ‘ইট আউট টু হেল্প আউট’ বা ‘সোমবার থেকে বুধবার রেস্তোরাঁয় খাবারের ওপর সরকারি ভর্তুকিতে ১০ পাউন্ড ছাড়’ প্রকল্পের আওতায় তিনি ২০টি ভুয়া রেস্তোরাঁর নিবন্ধন জমা দেন।

নিবন্ধনে এসব রেস্তোরাঁ ও হসপিটালিটি ব্যবসার নাম দেখিয়ে সরকারি কোষাগার থেকে ৬২ হাজার পাউন্ডের বেশি অর্থ তুলে নেওয়ার চেষ্টা করেন তিনি। তবে এইচএমআরসির স্বয়ংক্রিয় জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থায় আবেদনগুলো সন্দেহজনক হিসেবে ধরা পড়ে এবং অর্থ ছাড়ের আগেই তা আটকে দেওয়া হয়।

পাঁচ তারকা কনরাড হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদেশির মৃত্যুপাঁচ তারকা কনরাড হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদেশির মৃত্যু
ডিডব্লিউপির সঙ্গে যৌথ তদন্তের অংশ হিসেবে ২০২১ সালের অক্টোবরে আতিকুরের মারগেটের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এইচএমআরসির ফ্রড ইনভেস্টিগেশন সার্ভিস। জিজ্ঞাসাবাদে আতিকুর ভুয়া রেস্তোরাঁ নিবন্ধনের কথা স্বীকার করেন। দীর্ঘ ফরেনসিক অ্যাকাউন্টিং অডিট শেষে ২০২৫ সালের অক্টোবরে তার বিরুদ্ধে প্রতারণার পাঁচটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরবর্তীতে আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
যুক্তরাজ্য

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

October 30, 2026

লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান করছে...

আরও পড়ুন
নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের
যুক্তরাজ্য

নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

October 24, 2026

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক...

আরও পড়ুন
ডার্লিংটনে SYOD Foundation-এর সভা, সংগঠন শক্তিশালী করার তাগিদ
যুক্তরাজ্য

ডার্লিংটনে SYOD Foundation-এর সভা, সংগঠন শক্তিশালী করার তাগিদ

October 6, 2026

যুক্তরাজ্যের ডার্লিংটনে SYOD Foundation-এর পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে...

আরও পড়ুন