আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

যুক্তরাজ্য

ডার্লিংটনে SYOD Foundation-এর সভা, সংগঠন শক্তিশালী করার তাগিদ

MATI PROTIDIN•October 6, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যের ডার্লিংটনে SYOD Foundation-এর পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে সভায় আলোচনা হয়।

সৈয়দ আদিল হকের রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সদস্য ফখরুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি সৈয়দ রিয়াদ ও মো. মাহিনুর কুরেশী।

সভায় SYOD Foundation-এর চেয়ারম্যান শাহবীর আহমদ সাব্বিরসহ সংগঠনের সদস্য মো. আবু তারেক, মো. রাসেল, সৈয়দ নায়েব, সৈয়দ মাসুদ আহমদ, সৈয়দ মুসাদিক, সৈয়দ রাকিব, সৈয়দ আদনান, সৈয়দ আদিল হক ও সৈয়দ শিপন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

তরুণ প্রজন্মকে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো গেলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

সভা চলাকালে ডার্লিংটনে বসবাসরত গ্রামের প্রবীণ ও শ্রদ্ধেয় মুরব্বি শেখ বদরুল ইসলাম ও সৈয়দ মারজান হক সভায় যোগ দেন। তাঁদের উপস্থিতিতে সভায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁরা SYOD Foundation-এর কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে SYOD Foundation আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

সম্পর্কিত সংবাদ

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি
যুক্তরাজ্য

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি

September 22, 2026

যুক্তরাজ্যের ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত বাংলা কমিউনিটি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভা করেছে আয়োজক...

আরও পড়ুন
ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদে
আন্তর্জাতিক

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদে

September 20, 2026

  যুক্তরাজ্যের ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত বাংলা কমিউনিটি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভা করেছে...

আরও পড়ুন
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন