আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

MATI PROTIDINSeptember 17, 2026
শেয়ার করুন:

মনোয়ার হোসেন, বার্মিংহাম:

যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি তাঁকে বদলি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক বিদায় অনুষ্ঠানে জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে এসব সম্মাননা তুলে দেন।

পরবর্তীতে পৃথকভাবে আরেকটি অনুষ্ঠানে প্রবাসী সম্প্রদায়ের পক্ষ থেকেও তাঁকে স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং LB24 টিভির সাংবাদিক ফখরুল ইসলাম রিপন, কবির আহমেদ, সাব্বির আহমেদ কবির, গোলাম কিবরিয়াসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সকলে তাঁর দায়িত্বশীল আচরণ ও নিষ্ঠার সাথে কাজ করার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের জন্য শুভকামনা জানান। বক্তব্য রাখেন সাব্বির আহমেদ কবির, তিনি বলেন, “মোঃ জসিম উদ্দিন একজন সাদা মনের মানুষ ছিলেন; সহজে সবার সাথে মিশে যেতেন ও সবাইকে আপন করে নিতেন।”

দীর্ঘ কর্মজীবনের বিবরণে জানা যায়, তিনি ২০০০ সালে চাকরিজীবন শুরু করেন। ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনে কাজ করেন সর্বশেষ বার্মিংহামে কর্মরত ছিলেন।

আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার তিনি পরিবার—স্ত্রী ও দুই কন্যাকে সাথে নিয়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিদায়কালে তিনি এমন সুন্দর সংবর্ধনা ও ভালোবাসার জন্য উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস
কমিউনিটি

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস

September 16, 2026

আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল। সেভেন কিংস...

আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড
কমিউনিটি

নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড

September 12, 2026

নিউইয়র্কের ব্রুকলিনে জালিয়াতির অভিযোগে জাকিয়া খান (৫৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত।...

আরও পড়ুন