আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানএবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরঅবসরের ঘোষণা তারকা ফাস্ট বোলার মার্ক উডেরওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানএবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরঅবসরের ঘোষণা তারকা ফাস্ট বোলার মার্ক উডের
যুক্তরাজ্য

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি

MATI PROTIDINSeptember 22, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যের ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত বাংলা কমিউনিটি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভা করেছে আয়োজক সংগঠন সংঘ সমিতি।

রোববার (২০ সেপ্টেম্বর) ওয়ালসলের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় সাংবাদিক, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সংঘ সমিতির অন্যতম সদস্য নজরুল ইসলামের পরিচালনায় সভায় মিডল্যান্ডসের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী, স্পন্সর প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন। তাঁরা বাংলা কমিউনিটি ডে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানটি সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের কমিউনিটি আয়োজন বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন সুযোগ তৈরি করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠান সফল করতে সংবাদ প্রচার ও সহযোগিতার জন্য সাংবাদিকদের এবং আর্থিক ও অন্যান্য সহায়তার জন্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ‘থ্যাংক ইউ’ স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলা কমিউনিটি ডে সফল করতে মাঠপর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবীদেরও সম্মাননা দেওয়া হয়।

সভায় বাংলা কমিউনিটি ডে উপলক্ষে সংগ্রহ করা অর্থের একটি অংশ স্থানীয় তিনটি মসজিদের জন্য হস্তান্তর করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। সংঘ সমিতির পক্ষ থেকে বলা হয়, কমিউনিটি ডে শুধু সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে সামাজিক সহযোগিতা ও কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোরও চেষ্টা করা হয়েছে।

আয়োজকেরা বাংলা কমিউনিটি ডে সফল করতে সহযোগিতা করা সাংবাদিক, স্পন্সর, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও ওয়ালসলের বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

সম্পর্কিত সংবাদ

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদে
আন্তর্জাতিক

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদে

September 20, 2026

  যুক্তরাজ্যের ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত বাংলা কমিউনিটি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভা করেছে...

আরও পড়ুন
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন
যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে সিলেটের প্রবাসী নিহত
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে সিলেটের প্রবাসী নিহত

August 19, 2026

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল...

আরও পড়ুন