আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজটইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট
যুক্তরাজ্য

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

MATI PROTIDIN•October 30, 2026
শেয়ার করুন:

লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান করছে পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে ছবি প্রকাশের পাশাপাশি জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে। অভিযুক্তদের বিষয়ে তথ্য দিয়ে গ্রেপ্তারে সহায়তা করলে ১০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাইমস্টপার্স।

বৃহস্পতিবার লন্ডন নগর পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত দুজন হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার।

পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন। টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অন্যদিকে, জাহিদুল হাসান জায়গীরদারেরও ওই এলাকার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। তবে তিনি বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১ আগস্ট পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, ওই দিন রাতে হোয়াইটচ্যাপেল রোড এলাকায় দুই ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে উইভার্স ফিল্ডস নামের একটি পার্কে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে এক পথচারী তাকে উদ্ধার করেন।

ঘটনার পর পুলিশ তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পাশাপাশি ফরেনসিক পরীক্ষাসহ বিভিন্ন তদন্ত কার্যক্রম চালানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্দেহভাজনদের বিষয়ে তথ্য চেয়ে পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আবেদন জানানোর পর তদন্তকারীরা নতুন কিছু তথ্য পান। এরপর অভিযুক্তদের শনাক্ত ও তাদের অবস্থান খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রাখা হয়।

দুই অভিযুক্তের ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, তাদের খুঁজে বের করতে ব্যাপকভাবে চেষ্টা চালানো হচ্ছে। তাদের অবস্থান, যাতায়াত কিংবা পরিচিতদের বিষয়ে কারও কাছে তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাইমস্টপার্স দুই অভিযুক্তের সন্ধান পেতে তথ্যদাতাদের জন্য মোট ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।

সংস্থাটির লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও বেদনাদায়ক আক্রমণের শিকার হয়েছে। ঘটনার জন্য দায়ী বলে অভিযুক্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা একটি ইতিবাচক পদক্ষেপ হলেও, তাদের অবস্থান খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ওই দুই ব্যক্তির অবস্থান সম্পর্কে কারও কাছে সামান্য কোনো তথ্য থাকলেও তা সংস্থাটিকে জানানো যেতে পারে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

পুলিশের আহ্বান ও পুরস্কার ঘোষণার মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়েও প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। তাদের বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড

October 31, 2026

যুক্তরাজ্যে জুয়ার নেশার টাকা জোগাতে স্বজন ও বন্ধুদের ব্যক্তিগত পরিচয় চুরি করে রাষ্ট্রীয় কল্যাণ তহবিলের ১ লাখ ৭২...

আরও পড়ুন
নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের
যুক্তরাজ্য

নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

October 24, 2026

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক...

আরও পড়ুন
ডার্লিংটনে SYOD Foundation-এর সভা, সংগঠন শক্তিশালী করার তাগিদ
যুক্তরাজ্য

ডার্লিংটনে SYOD Foundation-এর সভা, সংগঠন শক্তিশালী করার তাগিদ

October 6, 2026

যুক্তরাজ্যের ডার্লিংটনে SYOD Foundation-এর পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে...

আরও পড়ুন