আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে: ডোনাল্ড ট্রাম্প

MATI PROTIDINMay 23, 2026
শেয়ার করুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা অনেক কাছাকাছি চলে এসেছেন। শনিবার (২৩ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র লাভ করা থেকে বিরত রাখা সম্ভব হবে এবং ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম যাতে সন্তোষজনক উপায়ে সামাল দেওয়া যায়, তা নিশ্চিত করা হবে।

‌‌‘‘আমি কেবল এমন একটি চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা যা যা চাই তার সবকিছুই পাব।’’

এর আগে, একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও বলেছে, প্রায় তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে।

এদিকে, মার্কিন আরেক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি শনিবারই তার উপদেষ্টাদের সঙ্গে ইরানের প্রস্তাবিত খসড়া চুক্তিটি নিয়ে আলোচনা করবেন এবং রোববারের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাব, নতুবা নরকের আগুনে আমি তাদের উড়িয়ে দেব।

পরমাণু কর্মসূচি এবং তেহরানের নিয়ন্ত্রণে থাকা তেল-গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ দিতে ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সামরিক হামলা-দুই বিপরীতমুখী অবস্থানের মাঝে দোদুল্যমান রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

September 17, 2026

ভারতে সাম্প্রতিক অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর বেশ কয়েকজন বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য...

আরও পড়ুন
ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ
আন্তর্জাতিক

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

September 17, 2026

ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় হিন্দুদের প্রতিমা বিসর্জনের মিছিল থেকে মসজিদ ও মাদরাসায় পাথর নিক্ষেপ করা হয়েছে। বুধবার...

আরও পড়ুন
সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা হুথিদের
আন্তর্জাতিক

সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা হুথিদের

September 16, 2026

সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর তেল স্থাপনা এবং খামিস মুসাইত বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। চলতি সপ্তাহে সৌদি ব্যাপক...

আরও পড়ুন