আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি১৭ বছরের দুর্নীতি বিএনপি এসে বন্ধ করেছে: স্থানীয় সরকার মন্ত্রীকুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারতুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজনিকাব বিতর্কে ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্তচট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি১৭ বছরের দুর্নীতি বিএনপি এসে বন্ধ করেছে: স্থানীয় সরকার মন্ত্রীকুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারতুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজনিকাব বিতর্কে ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ৮১ ফাইটার, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

MATI PROTIDIN•October 7, 2026
শেয়ার করুন:

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্ষয়ক্ষতিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৩০ কোটি ডলার ব্যয় হয়েছে। দ্য নিউইর্য়ক পোস্টের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিমানের মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কয়েকটি যুদ্ধবিমানও রয়েছে। এর মধ্যে একটি এফ-৩৫এ লাইটনিং-২ স্টেলথ ফাইটার এবং ১২টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান রয়েছে। এর আগে ২ মার্চ কুয়েতের আকাশে নিজেদের গুলিতে ৩০ মিলিয়ন ডলারের বেশি দামের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়।

পরের মাসে ইরানের আকাশেও আরো একটি বিমান ভূপাতিত হয়।

সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখ জর্দানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় আরো আটটি এফ-১৫ই যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বিমানগুলো মেরামতের পর আবার কাজে ফিরেছে। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো বড় ক্ষতি হয়েছে।

অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস বা হারিয়েছে দেশটি। প্রতিটি ড্রোনের দাম প্রায় ৩ থেকে ৫ কোটি ডলার। ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্রের এই ধরনের বহুমুখী ড্রোনের সংখ্যা কমে ১৩৫টিতে নেমে এসেছে বলে মার্কিন বিমানবাহিনীর এক জেনারেল মে মাসে সিনেটকে এ তথ্য জানিয়েছিলেন। এমকিউ-৯ রিপার ড্রোন নজরদারি এবং ক্ষেপণাস্ত্র হামলা, দুই কাজেই ব্যবহার করা যায়।

এয়ার ফোর্স টাইমসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কাছে যেকোনো সময় অন্তত ১৮৯টি রিপার ড্রোন মোতায়েনের জন্য প্রস্তুত থাকার কথা।

এই ক্ষয়ক্ষতির হিসাবের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫এ-ও রয়েছে। ৯ কোটি ২০ লাখ ডলারের বেশি দামের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি ১৯ মার্চ ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়।

কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২৭ কোটি ডলার মূল্যের একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমানও ধ্বংস হয়েছে। এটি পুরোনো হলেও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ একটি নজরদারি বিমান। বোয়িং ৭০৭ উড়োজাহাজের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত দেশটির কাছে এ ধরনের ৩২টি বিমান সক্রিয় ছিল। যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে একটি এ-১০ থান্ডারবোল্ট-২ যুদ্ধবিমান হারায়। পরে সেপ্টেম্বরে জর্দানে হামলার সময় আরও একটি এ-১০ বিমান ক্ষতিগ্রস্ত হয়।

সম্পর্কিত সংবাদ

দশকের মধ্যে সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভ ফ্রান্সে
আন্তর্জাতিক

দশকের মধ্যে সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভ ফ্রান্সে

October 6, 2026

ফ্রান্সে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ছাত্র বিক্ষোভগুলোর একটি ছড়িয়ে পড়েছে। রাজধানী প্যারিসের উত্তরের একটি শহরের উচ্চবিদ্যালয়ে ধর্মঘটরত...

আরও পড়ুন
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

October 6, 2026

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ তথ্য জানিয়েছেন।...

আরও পড়ুন
পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন গ্রেফতার
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন গ্রেফতার

October 6, 2026

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে উপনির্বাচনের মধ্যে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা এবং বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া...

আরও পড়ুন