আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি১৭ বছরের দুর্নীতি বিএনপি এসে বন্ধ করেছে: স্থানীয় সরকার মন্ত্রীকুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারতুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজনিকাব বিতর্কে ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্তচট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি১৭ বছরের দুর্নীতি বিএনপি এসে বন্ধ করেছে: স্থানীয় সরকার মন্ত্রীকুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারতুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক‘শরীরটা ভালো না’- মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকারের মেসেজনিকাব বিতর্কে ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
বাংলাদেশ

নিকাব বিতর্কে ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত

MATI PROTIDIN•October 8, 2026
শেয়ার করুন:

নিজাব নিয়ে কটাক্ষের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাসনিম সিরাজ মাহবুব বিরুদ্ধে নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষের অভিযোগ পাওয়া গেছে।

অব্যাহতির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী। তিনি জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।

বিভাগীয় সভা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ জরুরি একাডেমিক কমিটির সভা হয়েছে।

সভায় অভিযোগ ও সাম্প্রতিক সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রেজল্যুশন নেওয়া হয়। এর ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, ‘অব্যাহতি দেওয়ার এখতিয়ার আমাদের নেই,আমরা দিতে পারি না। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের নেওয়া কোর্সটি তাৎক্ষণিকভাবে একাডেমিক কমিটির মাধ্যমে অন্য একজন শিক্ষককে দেওয়া হয়েছে।

তবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তী সময়ে অব্যাহতি বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত তারাই নেবেন।’
অভিযোগটি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ড্রাফটের কাজ চলছে। দ্রুতই আমরা এটি পাঠিয়ে দেব।’

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি
বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

October 8, 2026

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)...

আরও পড়ুন
কুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
বাংলাদেশ

কুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

October 8, 2026

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে...

আরও পড়ুন
‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না’
বাংলাদেশ

‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না’

October 7, 2026

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান...

আরও পড়ুন