আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
মুক্তমত

একজন গর্বিত হাফেজ বাবার দেওয়া ,শেষ চিঠির রাজপুত্র আমি

MATI PROTIDIN•June 21, 2026
শেয়ার করুন:

নূর আলম সিদ্দিকী রাসেল

কলামিস্ট, আইনজীবি ও রাজনৈতিক বিশ্লেষক

.আমার বাবা মরহুম হাফেজ ডাঃ আহসান উল্ল্যাহ সিদ্দিকী ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারি। উনি একাধারে একজন কুরআনের হাফেজ,চিকিৎসক,ব্যবসায়ী,লেখক,কলামিস্ট,রাজনীতিবিদ,শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন।রাজনীতিবিদ সিদ্দিকী সাহেব হিসেবে উনাকে বেশী মানুষ চিনেন।উনার এতসব পরিচয়ের মাঝে যে পরিচয়টি আমাকে গর্বিত করে তা হলো আমি একজন কুরআনের হাফেজের সন্তান।

জন্মের পর থেকে প্রতিদিন সকালবেলা বাবার কুরআন তিলাওয়াত শুনেছি।ছোটবেলায় আমি বাবার কাছেই কুরআন পড়া শিখেছি।বাবা আমাকে শিখিয়েছেন কিভাবে শুদ্ধ উচ্চারণে দরদ দিয়ে আদবের সহিত কুরআন পড়তে হয়।প্রতি বছর রমজান মাস আসলে বাবা আমাকে কুরআন খতম করতে বলতেন।হয়তো আমি বিশ পারা পড়েছি আর বাকী দশ পারা বাবা আমার হয়ে পড়ে দিতেন।

বাবা সারাজীবন রাজনীতি করেছেন কিন্ত অনেকেই হয়তো জানেন না যে আমার বাবা রমজান মাসে তারাবীর নামাজ পড়াতেন এবং যে মসজিদে উনি তারাবীহ পড়াতেন ওখানে উনার সাথে পড়ানোর জন্য অন্য কোন হাফেজ থাকতেন না অর্থাৎ উনি একাই তারাবীহ পড়াতেন। বাবা তারাবীহ পড়ানোর পরে মসজিদ থেকে যে সম্মানী পেতেন তা ওই মসজিদে দান করে দিতেন।উনি ২০১৩ সালে শেষবারের মতো তারাবীহ পড়িয়েছেন।

বাবার কাছেই জেনেছি কুরআন শব্দের আভিধানিক অর্থ পাঠ করা বা পড়া।বাবা বলতেন কুরআন এমন একটা গ্রন্থ যা সব সময় পৃথিবীর কোথায়ও না কোথায়ও পাঠ করা হয়। বাবা সবসময় বলতেন পবিত্র কুরআনে জীবনের পূর্ণাঙ্গ বিধান বলা আছে। উনি আমাকে কুরআনের অনুবাদ পড়তে উৎসাহিত করতেন। উনি বলতেন এতো সাহিত্য,বিজ্ঞান,আইন যে পড় এইসব কিন্ত মানুষেরই লেখা,কিন্ত পবিত্র কুরআন শরীফ স্বয়ং আল্লাহ্‌র বাণী।বাবা বেশীরভাগ সূরার শানে নুজুলসহ অর্থ জানতেন।

টিভিতে একটা ইসলামিক অনুষ্ঠানে এক হুজুরের মুখে শুনেছি,কোন কুরআনের হাফেজ যখন মারা যান মৃত্যুর পর মুনকার নাকির ফেরেশতা দুজন যখন হাফেজ সাহেবের কবরে সওয়াল জওয়াবের জন্য যায় তখন কুরআন শরীফ সেখানে উপস্থিত হয়ে বলে,ওহে ফেরেশতারা তোমরা আমার হিফাজতকারীকে শান্তিতে ঘুমাতে দাও,উনাকে যা জিজ্ঞেস করার তা আমাকে করো।কথাটি শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি।

আমি একদিন বাবাকে বললাম,বাবা আমি শুনেছি একজন হাফেজ নিজে বেহেশতবাসী হন এবং সাথে আরও দশজনকে বেহেশতে নিতে পারেন,বাবা আমিও বেহেশতবাসী হতে চাই,আপনি কি আমাকে বেহেশতে নিবেন ? বাবা আমার কথা শুনে বললেন,বাবারে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় একমাত্র পুত্র সন্তান ,আমি জানিনা আল্লাহপাক আমার ভাগ্যে কি নির্ধারণ করবেন তবে আমি কথা দিচ্ছি আমি যদি বেহেশতবাসী হই তবে তোমাকে ছাড়া আমি বেহেশতে যাবোনা।

আমি যেদিন প্রথমবারের মতো দেশ ছেড়ে ইংল্যান্ড আসি সেদিন আমাকে বিমানবন্দরে বিদায় জানাতে আমার মা বাবা দুজনেই এসেছিলেন।আমি যখন শেষবারের মতো বাবাকে জড়িয়ে ধরে অশ্রুসজল চোখে বিদায় নিচ্ছি তখন বাবা আমার হাতে ছোট একটা খাম ধরিয়ে দিলেন এবং বললেন খামটা যেন আমি প্লেন আকাশে উঠার আগে না খুলি।জীবনে প্রথমবারের মতো মা বাবাকে ছেড়ে সাত সমুদ্র তের নদী পাড়ি দিবো ভাবতেই খুব খারাপ লাগছিল।আমি প্লেনে উঠার কিছুক্ষন পরেই প্লেন আকাশে উঠা শুরু করলো।আমি বাবার কথামতো খামটা খুললাম।খুলে দেখি সেখানে খুব ছোট একখানা কুরআন শরীফ আর সাথে বাবার দেয়া একটা চিঠি।

চিঠিতে বাবা লিখেছেন-বাবা রাসেল,রাজপুত্র আমার,এই প্রথম বাবাকে ছেড়ে অনেকদূরে চলে যাচ্ছো,মন খারাপ করবেনা একদম।বাবারে,নন মুসলিমদের দেশে যাচ্ছো, মুসলমানের ছেলে হিসেবে কখনো আল্লাহ‌ রাসুলকে ভুলে যেওনা,নামাজ ছেড়ে দিওনা।আমি খাস দিলে তোমার জন্য দোয়া করি পরম করুণাময় তোমার মনের সকল নেক আশা পূরণ করুন।বাবার স্মৃতি হিসেবে তোমাকে এই কুরআনখানি দিলাম।পড়ালেখা এবং কাজের চাপে মনটা যখন খারাপ থাকবে তখন কুরআন তিলওয়াত করবে,দেখবে তোমার ভালো লাগবে।

-তোমার বাবা।

চিঠিটা পড়ার পর কুরআন শরীফকে বুকে জড়িয়ে আমি -বাবা ,ও বাবা ,বাবাগো বলে ব্যাকুল হয়ে কাঁদছি,আমার পাশের সিটে বসা মায়ের বয়সী এক মহিলা আমার পিঠে পরম মমতায় হাত বুলিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করলেন।

বাবার দেয়া উপদেশ আমি ভুলিনি।ব্রিটেনে আসার পর এক সপ্তাহের মধ্যে আমি জব পেয়ে যাই,শুধুমাত্র সময়মতো নামাজ পড়তে না পারার কারনে আমি সেই জব ছেড়ে দিয়েছিলাম।ব্রিটেনের প্রবাস জীবনে একদিনের জন্যও নামাজ ছেড়ে দিইনি,বাবার দেয়া কুরআন পড়েছি।বাবার সেই খাস দিলে করা দোয়া আল্লাহপাক শুনেছেন।জীবন তার মঙ্গলময় হাতে আমাকে স্পর্শ করেছে।মাত্র তিন বছরের মধ্যে ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছি, একাধিক বাড়ি,গাড়ি,স্ত্রী,পুত্র,কন্যা সবই আল্লাহপাক আমাকে দিয়েছেন।আল্লাহর কাছে শুকরিয়া জানানোর ভাষা আমার জানা নেই। প্রতি বছর রমজান মাসে মসজিদে যখন তারাবীহ পড়তে যাই তখন আমি খুব মনোযোগ সহকারে কুরআনের প্রতিটি আয়াত শুনার চেষ্টা করি।হাফেজ সাহেব খুব দরদ দিয়ে পড়েন-فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ – অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আমি মনে মনে বলি হে আল্লাহ,আমি তোমার কোন অনুগ্রহকে অস্বীকার করিনা।হাফেজ সাহেব একের পর এক আয়াত পড়তে থাকেন,আহারে কি সুন্দর সব আয়াত।আমি মনে মনে ভাবি এইসব আয়াতের প্রতিটি আয়াত আমার বাবা জানতেন।একজন হাফেজের ছেলে হিসেবে আমি আল্লাহ‌র কাছে শুকরিয়া জানাই।একজন হাফেজ হওয়া এবং সেটা ধরে রাখা কতখানি কষ্টের তা কেবল একজন হাফেজই বুঝতে পারেন।আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছোট ছেলেকে আমার বাবার মতো একজন কুরআনের হাফেজ বানাবো,পরে বড় হলে আমার ছেলেটাকে আমার বাবার মতোই ডাক্তার বানাবো।পরম করুণাময় যেন আমার মনের আশাকে কবুল করেন তার জন্য সবাই দোয়া করবেন।

মেঘের ওপারে থাকা আমার মরহুম হাফেজ বাবার জন্য আমি প্রতিদিন পরম করুণাময়ের কাছে দুহাত তুলে বলি, হে আল্লাহ‌পাক তুমি আমার বাবাকে তোমার কুরআনের হাফেজ হিসেবে জান্নাতবাসী করো। ।বাবা দিবসে সব বাবা ও পৃথিবীর বুকে আল্লাহপাকের ত্রিশপারা কুরআন যেসব সম্মানিত হাফেজ সাহেবরা তাঁদের মগজে ধারণ করে আছেন  তাঁদের জন্য শ্রদ্ধা ও ভালবাসা।

সম্পর্কিত সংবাদ

ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা: শুধু একটি সেমিফাইনাল নয়, ফুটবল দর্শনেরও লড়াই
খেলাধুলা

ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা: শুধু একটি সেমিফাইনাল নয়, ফুটবল দর্শনেরও লড়াই

July 15, 2026

নূর আলম সিদ্দিকী রাসেলআইনবিদ, কলামিস্ট ও বিশ্লেষক   বিশ্বকাপে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া মানেই ইতিহাসের একটি নতুন...

আরও পড়ুন
‘মৃত্যুর ঝুঁকি থাকলেও ফিরব’: শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা বাংলাদেশের গণতন্ত্রের নতুন পরীক্ষা
মুক্তমত

‘মৃত্যুর ঝুঁকি থাকলেও ফিরব’: শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা বাংলাদেশের গণতন্ত্রের নতুন পরীক্ষা

July 11, 2026


নূর আলম সিদ্দিকী রাসেল আইনবিদ, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক   রাজনীতির ইতিহাসে কিছু ঘোষণা শুধু একজন নেতার ব্যক্তিগত...

আরও পড়ুন