আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী
সংস্কৃতি

ক্ষতি মেনে নিয়ে শোকের মধ্যে থাকাটা জরুরি: আমির খান

MATI PROTIDINMay 21, 2026
শেয়ার করুন:

বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সময়টা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। ক্যারিয়ারের খরা যেন পিছু ছাড়ছে না তার। গত কয়েক বছর ধরে একের পর এক ব্যর্থতার মুখে পড়ছেন এই অভিনেতা ও প্রযোজক। অভিনয় হোক কিংবা প্রযোজনা কোনো কিছু দিয়েই দর্শকহৃদয়ে আগের মতো দাগ কাটতে পারছেন না তিনি।

সেই ব্যর্থতার তালিকায় নতুন যুক্ত হলো আমিরের ছেলে জুনেইদ খানের সিনেমা ‘এক দিন’। গত ১ মে মুক্তি পাওয়া এই ছবিতে জুনেইদের সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। বড় পর্দায় জুনেইদ-সাই পল্লবীর অভিনয় আমির খানের মন জয় করলেও, দর্শক তা গ্রহণ করেনি। দুজনের রসায়ন জমেনি পর্দায়। ফলস্বরূপ, মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় প্রেক্ষাগৃহ থেকে বিদায় নেয় ছবিটি।

নিজের সিনেমার একের পর এক ব্যর্থতার পর আমির আশা করেছিলেন, ছেলের ছবি দিয়ে হয়তো সুদিন ফিরবে। কিন্তু সেখানেও জুটল চরম হতাশা। আর এই ব্যর্থতাকে ‘সন্তান হারানোর বেদনা’র সঙ্গে তুলনা করেছেন আমির খান। কারণ, প্রতিটি সিনেমাকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির এই ভরাডুবি নিয়ে মুখ খুলেছেন আমির। সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়ে তিনি বলেন, ‘যখন আমার কোনো সিনেমা চলে না, আমি দুই-তিন মাসের জন্য চরম হতাশায় ডুবে যাই। একটি সিনেমা তো সন্তানের মতোই।’

ক্ষতি ও দুঃখকে আড়াল না করে তা মেনে নেওয়ার ওপর জোর দিয়ে আমির আরও বলেন, ‘যখন ছবি চলে না বা মানুষ যখন তা প্রত্যাখ্যান করে, তখন সেটা ভীষণ বেদনাদায়ক। আমার মনে হয়, ক্ষতি মেনে নিয়ে শোকের মধ্যে থাকাটা জরুরি। সিনেমা ফ্লপ হওয়া মানে সন্তান হারানোর মতো কষ্ট পাওয়া। আমি মনে করি, সেই কঠিন সময়ে কাঁদা উচিত, নিজেকে সময় দেওয়া উচিত; যাতে কষ্টটা মন থেকে ধুয়ে-মুছে বেরিয়ে যায় এবং মানুষ হিসেবে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।

সম্পর্কিত সংবাদ

কলকাতায় পা রেখে তসলিমা নাসরিন: মনে হচ্ছে নিজ দেশে ফিরে এসেছি
সংস্কৃতি

কলকাতায় পা রেখে তসলিমা নাসরিন: মনে হচ্ছে নিজ দেশে ফিরে এসেছি

July 31, 2026

বাধ্য হয়ে কলকাতা ছাড়ার প্রায় দুই দশক পর ফের শহরটিতে পৌঁছানোর পর বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা...

আরও পড়ুন
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন
সংস্কৃতি

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন

July 30, 2026

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে প্রেমের গুঞ্জন...

আরও পড়ুন
আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সালমান খান
সংস্কৃতি

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সালমান খান

July 29, 2026

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে মুম্বাইতে নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ে...

আরও পড়ুন