আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাজ্য

জাতিসংঘে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা করার লক্ষ‍্যে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

MATI PROTIDIN•July 5, 2026
শেয়ার করুন:

নূর আলম সিদ্দিকী রাসেল

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ২০০৬ সালে গঠিত ‘অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অফ বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্য ইউএন’ প্রায় দুই দশক ধরে দেশ-বিদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২৮শে জুন রোজ রবিবার দুপুর ১টায়  বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুর রহমান চৌধুরী এমবিএ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রশীদ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে যোগাযোগ ও সম্ভাব‍্য সাক্ষাৎ, সংগঠনের সার্বিক কার্যক্রমের জন‍্য ফান্ড রেইজিং এবং ইতিমধ‍্যে প্রকাশিত বাংলা স্মারকলিপিকে ব্রিটেনে বেড়ে উঠা ব্রিটিশ বাংলাদেশী নতুন প্রজন্মের পড়ার ও জানার সুবিধার্থে ইংরেজিতে অনুবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাগত বক্তব্যে সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী উপস্থিত সকলকে স্বাগত জানান। এছাড়া সংগঠনের কয়েকজন প্রয়াত সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন:সহ-সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, ট্রেজারার আবু তাহের চৌধুরী এমবিই,প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি শেখ মফিজুর রহমান,প্রতিষ্ঠাতা সদস্য কামরুল হাসান চৌধুরী চুন্নু,ম্যানচেস্টার শাখার সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা,কাজী আংগুর মিয়া, ডা. আব্দুল খালিক, ফারুক আহমেদ, আব্দুর রশিদ,মিসেস আছিয়া রশীদ, সাংবাদিক ফারুক যোশি, আজাদ মিয়া,ব্যারিস্টার অহিদুর রহমান টিপু, আবুল হোসেন,পোর্টসমাউথ শাখার সভাপতি মসউদ আহমদ,পিটারবরো থেকে কামাল উদ্দিন ও জামান আহমেদ, বার্মিংহাম মিডল‍্যান্ডস বাংলা প্রেসক্লাবের বার্মিংহামের সভাপতি জিয়া তালুকদার,বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ, আইনবিদ ও কলামিস্ট নূর আলম সিদ্দিকী রাসেল।

সভা শেষে দোয়া পরিচালনা করেন কে এম আবু তাহের চৌধুরী।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নেশার টাকা জোগাতে ২ কোটি টাকার জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড

October 31, 2026

যুক্তরাজ্যে জুয়ার নেশার টাকা জোগাতে স্বজন ও বন্ধুদের ব্যক্তিগত পরিচয় চুরি করে রাষ্ট্রীয় কল্যাণ তহবিলের ১ লাখ ৭২...

আরও পড়ুন
লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
যুক্তরাজ্য

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

October 30, 2026

লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান করছে...

আরও পড়ুন
নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের
যুক্তরাজ্য

নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

October 24, 2026

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক...

আরও পড়ুন