আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
আন্তর্জাতিক

তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষশ্রদ্ধা জানাতে জনসমুদ্র

MATI PROTIDIN•July 4, 2026
শেয়ার করুন:

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল নেমেছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া এই শোকযাত্রা চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। ইরান ও ইরাকের বিভিন্ন পবিত্র শহরে ঘুরে খামেনির মরদেহ শেষ পর্যন্ত মাশহাদের ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করেন। শনিবার ভোর ৬টায় দরজা খোলার পর থেকেই শোকাতুর সমর্থকরা সেখানে প্রবেশ করতে শুরু করেন। পবিত্র কোরআন তেলাওয়াত আর শোকগাথার সুরে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।

খামেনির কফিনের ওপর রাখা হয়েছে কালো পাগড়ি এবং ঐতিহ্যবাহী চেক স্কার্ফ, যা বিপ্লবী আদর্শ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে পরিচিত। বৃহস্পতিবার রাতে প্রথমবার কফিনটি উন্মোচন করা হলে হাজারো সমর্থক কান্নায় ভেঙে পড়েন। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনও পাশাপাশি রাখা হয়েছে।

ইরানের জন্য এই অন্ত্যেষ্টিক্রিয়া এক সন্ধিক্ষণে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের বৈরী শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক অস্তিত্ব রক্ষার যুদ্ধে টিকে থাকার পর এই আয়োজনকে ইরানের শাসকগোষ্ঠী নিজেদের শক্তির প্রদর্শনী হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে বিশ্লেষকদের মতে, দেশটির বর্তমান নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের সমর্থনের ভিত্তি বেশ নড়বড়ে। বিশেষ করে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিই হামলার পর থেকে জনসমক্ষে আসেননি, যা তার শারীরিক অবস্থা ও ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

শোকযাত্রা নির্বিঘ্ন করতে তেহরানের রাস্তাঘাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় পুলিশ এবং স্বেচ্ছাসেবক বাহিনী টহল দিচ্ছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, এই শোকানুষ্ঠান চলাকালে কোনো ধরনের আক্রমণ চালানো হলে তারা তার কঠোর জবাব দেবে।

শোক প্রকাশ করতে আসা ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী মবিনা রাজাগি বলেন, এই শোক থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার রক্তের বিচার করা এবং খুনিদের জবাবদিহিতার আওতায় আনা। শোকযাত্রাটি এখন তেহরান থেকে কোম, নাজাফ ও কারবালা হয়ে মাশহাদের দিকে অগ্রসর হবে।

সম্পর্কিত সংবাদ

ভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি

November 3, 2026

২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে দুই দেশের বাণিজ্য...

আরও পড়ুন
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
আন্তর্জাতিক

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

November 2, 2026

ইউরোপের একাধিক দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। সোমবার সুইডেন, বেলজিয়াম ও...

আরও পড়ুন
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা: ৫ জন নিহত
আন্তর্জাতিক

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা: ৫ জন নিহত

November 2, 2026

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুটি আলাদা ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার পুলিশ জানায়, সংঘাতপীড়িত এ...

আরও পড়ুন