আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ দাবিতে এবার মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাকর্মবিরতিতে শ্রমিকরা, আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটিযুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানেরএইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলেনয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ দাবিতে এবার মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাকর্মবিরতিতে শ্রমিকরা, আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটিযুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানেরএইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলেনয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের
কমিউনিটি

দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

MATI PROTIDIN•October 22, 2026
শেয়ার করুন:

সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় দুই প্রবাসী বাংলাদেশিসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

বুধবার রাতের এ হামলায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এ হামলা হয়। গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের ক্ষেপনাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় ২৭ বাংলাদেশি আহত হয়েছিলেন।

এছাড়াও দেশটির শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয় বলে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। ড্রোনটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হন। নিহতদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক।

মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, শায়বাহ তেলক্ষেত্রের স্থাপনার সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবহৃত যানবাহনে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

রিয়াদ ও মদিনা অঞ্চলে পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

সম্পর্কিত সংবাদ

প্যারিসে বাংলাদেশিদের দোকানে লুটপাট; ক্ষতি ৭ লাখ ইউরো ছাড়ানোর শঙ্কা
কমিউনিটি

প্যারিসে বাংলাদেশিদের দোকানে লুটপাট; ক্ষতি ৭ লাখ ইউরো ছাড়ানোর শঙ্কা

October 19, 2026

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে লুটপাটের শিকার হয়েছে বাংলাদেশি মালিকানাধীন একাধিক দোকান। এতে মোবাইল ফোন, ইলেকট্রনিক...

আরও পড়ুন
২৫ অক্টোবর বার্মিংহামে বসছে চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড
কমিউনিটি

২৫ অক্টোবর বার্মিংহামে বসছে চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড

October 17, 2026

যুক্তরাজ্যে বসবাসরত সফল ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের সম্মাননা জানাতে আগামী ২৫ অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘ব্রিটিশ বাংলাদেশি...

আরও পড়ুন
অনিরাপদ হয়ে উঠেছে সৌদি আরব, আতঙ্কে প্রবাসীরা
কমিউনিটি

অনিরাপদ হয়ে উঠেছে সৌদি আরব, আতঙ্কে প্রবাসীরা

October 13, 2026

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তুলে ধরতে সক্ষম হয় সৌদি আরবের রাজধানী রিয়াদ। কিন্তু...

আরও পড়ুন