আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজটইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট
কমিউনিটি

প্যারিসে বাংলাদেশিদের দোকানে লুটপাট; ক্ষতি ৭ লাখ ইউরো ছাড়ানোর শঙ্কা

MATI PROTIDIN•October 19, 2026
শেয়ার করুন:

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে লুটপাটের শিকার হয়েছে বাংলাদেশি মালিকানাধীন একাধিক দোকান। এতে মোবাইল ফোন, ইলেকট্রনিক পণ্য ও নগদ অর্থ হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের প্রাথমিক হিসাব অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ সাত লাখ ইউরো ছাড়িয়ে যেতে পারে।

লুটপাটের শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাফিদ ইলেকট্রনিকস, ফোন স্টোর ও বদি টেলিকম। এসব প্রতিষ্ঠানের মালিকদের জন্য ক্ষতির ধাক্কা সামলে আবার ব্যবসা শুরু করাই এখন বড় চ্যালেঞ্জ।

মাত্র ছয় মাস আগে প্যারিসে রাফিদ ইলেকট্রনিকস চালু করেছিলেন রবিউল হাসান। তার দোকানে প্রায় এক লাখ ২০ হাজার ইউরো মূল্যের পণ্য ছিলো। লুটপাটে সেসব পণ্য হারিয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন তিনি। তবে বিপদের সময়ে সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। ফরাসি সংবাদমাধ্যম ব্রুটে তার ক্ষতির খবর প্রকাশের পর অনুদান হিসেবে ৮৬ হাজার ইউরো পেয়েছেন বলে জানা গেছে।

একই ঘটনার শিকার হয়েছেন ব্যবসায়ী আজিম উদ্দিন। তার ফোন স্টোর ও বদি টেলিকম; দুটি প্রতিষ্ঠানেই লুটপাট হয়েছে। আজিমের হিসাব অনুযায়ী, দুই দোকানে ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ ৮০ হাজার ইউরো। এর মধ্যে একটি প্রতিষ্ঠান চালু হয়েছিল মাত্র নয় মাস আগে। একটি দোকানের অর্থ স্থানান্তর কাউন্টারে প্রায় ৩০ হাজার ইউরো নগদ অর্থও ছিল বলে জানা গেছে।

প্রবাসে ব্যবসা গড়ে তোলা উদ্যোক্তাদের জন্য এমন ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগ হারানোরও শামিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং লুটপাটে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

কুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতার
কমিউনিটি

কুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতার

November 2, 2026

কুয়েতের আল-মুতলা শহরে নির্মাণাধীন ভবনে এক সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (৩১...

আরও পড়ুন
ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজার
কমিউনিটি

ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজার

November 2, 2026

গ্রিসের একটি প্রথম সারির প্রতিষ্ঠানে কাজের সুযোগ ও নিয়োগকর্তার কাছ থেকে প্রাতিষ্ঠানিক ‘ওয়ার্ক পারমিট’ লাভ-সবই নিশ্চিত হয়েছিল ইমন...

আরও পড়ুন
দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত
কমিউনিটি

দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

October 22, 2026

সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় দুই প্রবাসী বাংলাদেশিসহ অন্তত ৮ জন আহত...

আরও পড়ুন