আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

পরাজয়ের পর এবার জাতীয় ঐক্যের ডাক মমতার

MATI PROTIDINMay 9, 2026
শেয়ার করুন:

বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে শোভনীয় পরাজয়ের পর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম, অতিবাম নিয়ে নতুন মঞ্চ গঠন করার প্রস্তাব দিয়েছে তিনি।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বরা হয়, শনিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথগ্রহণ করেছেন বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনেই বিজেপিবিরোধী লড়াইয়ে বাম এবং অতিবাম দলগুলিকে তৃণমূলের সঙ্গে জোট বাধার ডাক দিলেন মমতা।

বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে জোট বাধার আহ্বান জানালেন তিনি।

একই দিনে কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই এই জোটের জন্য তিনি আহ্বান জানান। মমতা বলেন, ‘চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে।

আমি সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন, এনজিও সবাইকে নিয়ে বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই।’
মমতা আরো বলেন, ‘বাম, অতিবাম, যেকোনো জাতীয় দল, যে যেখানে আছেন—আসুন, আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন।’

বিজেপিকে প্রথম শত্রু উল্লেখ করে মমতা বলেন, ‘রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে আমি এই আবেদনটা সবার কাছে রাখলাম।

এখন এটা ভাবার সময় নয় যে আমি কে, ও কে। শত্রুর শত্রু আমার বন্ধু। রাজনৈতিকভাবে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত হতে হবে সবাইকে।’
২০২৬ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮০ আসনে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন