আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ৫ সেনাসহ নিহত ১২

MATI PROTIDINMay 14, 2026
শেয়ার করুন:

পাকিস্তানের অশান্ত দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে সংঘর্ষে অন্তত পাঁচজন সেনা ও সাতজন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা আজ বৃহস্পতিবার জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের একটি বহরের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে।

এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র যোদ্ধাদের গোলাগুলি শুরু হয়। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ঘটনায় পাঁচজন সেনা নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় সেনারা একদল সশস্ত্র ব্যক্তিকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালায়। গোলাগুলিতে সাতজন নিহত হয়।

প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এএফপিকে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে।
এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলায় সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল।

বিএলএ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে কর্মরত অন্যান্য প্রদেশের পাকিস্তানি এবং বিদেশি জ্বালানি সংস্থাগুলোর ওপর হামলা বাড়িয়েছে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন