আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ৭

MATI PROTIDIN•June 20, 2026
শেয়ার করুন:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকার রাস্তায় আগে থেকে পুতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় পৃথক দুটি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ওই এলাকাটি আফগানিস্তান সীমান্তবর্তী উত্তেজনাপূর্ণ অঞ্চল উত্তর ওয়াজিরিস্তান-এর কাছাকাছি অবস্থিত।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। জেলা পুলিশ প্রধান ইয়াসির আফ্রিদি জানান, রাস্তার পাশে পুতে রাখা বোমার প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তু হয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন আহত হন।

পুলিশের তথ্য মতে, ঘটনাটি ঘটেছে মারকা বেরা এবং আশপাশের এলাকায়। প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ডাটসান গাড়িতে থাকা পাঁচজন নিহত হন। প্রথম বিস্ফোরণের আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে আরও দুইজন নিহত হন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, দুটি ঘটনাই রিমোট-কন্ট্রোলড বিস্ফোরণ এবং এগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

রেসকিউ ১১২২-এর উদ্ধারকর্মীরা আহতদের স্থানীয় হাসপাতাল ও ডোমেল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে, কারণ আরও বিস্ফোরক থাকার আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি বান্নু জেলায় সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, এ অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে পুলিশের ওপর হামলা, অবকাঠামোতে বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা বেড়েছে।

সম্পর্কিত সংবাদ

ভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি

November 3, 2026

২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে দুই দেশের বাণিজ্য...

আরও পড়ুন
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
আন্তর্জাতিক

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

November 2, 2026

ইউরোপের একাধিক দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। সোমবার সুইডেন, বেলজিয়াম ও...

আরও পড়ুন
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা: ৫ জন নিহত
আন্তর্জাতিক

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা: ৫ জন নিহত

November 2, 2026

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুটি আলাদা ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার পুলিশ জানায়, সংঘাতপীড়িত এ...

আরও পড়ুন