আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ফটোগ্রাফি এডিটরের দায়িত্বে শ্রীমঙ্গলের আকিব খান লাবানা

MATI PROTIDINJune 8, 2026
শেয়ার করুন:

বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল অঞ্চলে জন্ম নেওয়া আকিব খান লাবানা ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণকারী দেশগুলোর দলীয় গ্রুপ ফটোগ্রাফি এবং প্রতিটি ম্যাচের ভিআইপি অতিথিদের ফটোগ্রাফি সম্পাদনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আকিব খান লাবানা দেশ-বিদেশে পরিচিত ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আকরাম খান এবং বেগম আয়েশা তালুকদারের একমাত্র পুত্র। বর্তমানে তিনি ফ্রান্সের খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান ‘মেমোন্টো ফটো’-তে ফটোগ্রাফি ও ভিডিও এডিটর হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশে জন্মগ্রহণ করলেও শৈশব থেকেই তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের হোস এলাকায় বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি তার গভীর আগ্রহ ছিল। পরিবার, বিশেষ করে মা-বাবার উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি এ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে পেশাগত জীবনেও সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের জগতে নতুন মাত্রা যোগ করার প্রত্যয় ব্যক্ত করে আকিব খান লাবানা বলেন, “সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। বিশ্বমানের প্রকল্পে কাজ করার সুযোগ আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে।”

বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে তার এই সম্পৃক্ততা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য তিনি,যুক্তরাজ্যের কভেন্ট্রি শহরের কমিউনিটি ব্যক্তিত্ত ও সাংবাদিক তালুকদার রায়হানের আপন ভাগ্নে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন