আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রীফিলিং স্টেশনে গ্যাস নিতে দীর্ঘ লাইন, বাসার চুলায় জ্বলছে না আগুনকৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীরড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রীফিলিং স্টেশনে গ্যাস নিতে দীর্ঘ লাইন, বাসার চুলায় জ্বলছে না আগুনকৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

MATI PROTIDINJune 3, 2026
শেয়ার করুন:

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি অর্থনীতির বিরুদ্ধে নতুন বাণিজ্যিক পদক্ষেপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের প্রবাহ রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানায়, বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে তদন্তের আওতায় থাকা বাকি দেশগুলোর ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, অনেক দেশ এখনও জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর আইন বা তার প্রয়োগ নিশ্চিত করতে পারেনি। ফলে এসব পণ্য আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য সুবিধা পায়, যা মার্কিন ব্যবসা ও শ্রমিকদের জন্য প্রতিযোগিতামূলক বৈষম্য তৈরি করছে।

প্রস্তাবিত এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ধারা ৩০১-এর অধীনে পরিচালিত তদন্তের অংশ। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশসহ ৬০টি দেশের বিরুদ্ধে একই ইস্যুতে তদন্ত শুরু করেছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়।

সম্পর্কিত সংবাদ

ফ্রান্সে সপ্তাহজুড়ে চলা দাবানল প্রায় নিয়ন্ত্রণে, বাড়ি ফিরছে মানুষ
আন্তর্জাতিক

ফ্রান্সে সপ্তাহজুড়ে চলা দাবানল প্রায় নিয়ন্ত্রণে, বাড়ি ফিরছে মানুষ

July 31, 2026

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সপ্তাহজুড়ে চলা ভয়াবহ দাবানল অবশেষে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ফলে শুক্রবার (৩১ জুলাই) থেকে নিরাপদ...

আরও পড়ুন
মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক যুদ্ধবিমান ধ্বংস
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক যুদ্ধবিমান ধ্বংস

July 30, 2026

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরান। এছাড়া আরও তিনটি...

আরও পড়ুন
জাপানে ভয়াবহ ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

জাপানে ভয়াবহ ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

July 29, 2026

মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো জেলা থেকে এ পর্যন্ত...

আরও পড়ুন