আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
বাংলাদেশ

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

MATI PROTIDIN•September 29, 2026
শেয়ার করুন:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়নি। ফলে নির্ধারিত সময়ে সেটি বাংলাদেশে আসেনি।

তবে কেন বাংলাদেশের ওই বিমানটিকে উড়তে দেওয়া হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের দাবি, আকাশসীমা বন্ধের বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়।

মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়।

হাইকমিশন জানায়, রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো যে বিষয়টির কথা বলছে, সেটি মূলত ফ্লাইটের রুট ও আকাশসীমার অনুমতি সংক্রান্ত কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত।

এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট বিমান চলাচল ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পাকিস্তান বলেছে, বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত এবং এমন কোনো প্রতিবেদন বা বয়ানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এদিকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। তখন পাকিস্তান কেন অনুমতি দেয়নি, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সম্পর্কিত সংবাদ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই

November 3, 2026

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন তৌফিক শেখ (২১)। মঙ্গলবার...

আরও পড়ুন
বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাংলাদেশ

বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

November 3, 2026

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা চার দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব...

আরও পড়ুন