আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
যুক্তরাজ্য

বার্মিংহামে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ,দেশের স্বার্থ রক্ষা ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করার বিকল্প নাই — সুজন দেবনাথ

MATI PROTIDINJune 20, 2026
শেয়ার করুন:

 বাংলাদেশ সহকারী হাই কমিশন, বার্মিংহামে নিযুক্ত সহকারী হাই কমিশনার সুজন দেবনাথের আমন্ত্রণে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রেসক্লাবের সভাপতি জিয়া উদ্দিন তালুকদারের নেতৃত্বে প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সাক্ষাতে সহকারী হাই কমিশনার সুজন দেবনাথ  ও নবনির্বাচিত কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে অভিনন্দন জানান।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি হামিদা খাতুন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। দেশের স্বার্থ রক্ষা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সবাই মিলে দেশ ও কমিউনিটির কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেসক্লাবের সভাপতি জিয়া তালুকদার সহকারী হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “নবনির্বাচিত কমিটিকে আমন্ত্রণ জানিয়ে মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও বাংলাদেশ সহকারী হাই কমিশন ও বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস দেশ, কমিউনিটি এবং মানবকল্যাণে একযোগে কাজ করে যাবে।”

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য মোহাম্মদ মারুফ, সহ-সভাপতি ফারসু আহমেদ চৌধুরী ও সৈয়দ নাদির আহমেদ, যুগ্ম সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা লিমন, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি বদরুল আলম, ইনফরমেশন সেক্রেটারি মোসলেহ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য সোহেল আহমেদ চৌধুরী ও রাবেয়া বসরী।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর গত ১৮ মে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

সম্পর্কিত সংবাদ

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন
যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে সিলেটের প্রবাসী নিহত
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে সিলেটের প্রবাসী নিহত

August 19, 2026

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল...

আরও পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি: বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের ব্যাখ্যা
যুক্তরাজ্য

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি: বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের ব্যাখ্যা

August 2, 2026

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সাবেক সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সোহেল এর সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে...

আরও পড়ুন