আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রীফিলিং স্টেশনে গ্যাস নিতে দীর্ঘ লাইন, বাসার চুলায় জ্বলছে না আগুনকৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীরড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রীফিলিং স্টেশনে গ্যাস নিতে দীর্ঘ লাইন, বাসার চুলায় জ্বলছে না আগুনকৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে সমুদ্রসৈকতে ডুবে প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের

MATI PROTIDINJuly 23, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যের সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি এক মা ও তার কিশোরী মেয়ে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে বিপদে পড়া পরিবারের এক সদস্যকে উদ্ধার করতে গিয়ে তারা প্রবল স্রোতে তলিয়ে যান।

এ ঘটনায় আরো তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ওয়েস্ট মার্সির সিভিউ এভিনিউসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২) ও তাদের কন্যা সামিয়া রহমান (১৫)। হাসপাতালে ভর্তি মনসুরের শ‍্যালিকার ছেলে মুসা আহমেদের (৯) অবস্থা আশঙ্কাজনক।

এসেক্স পুলিশ জানায়, কয়েকজন পানিতে বিপদে পড়েছেন—এমন খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, অ্যাম্বুল্যান্স সার্ভিস, এয়ার অ্যাম্বুল্যান্স এবং আরএনএলআইয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় সূত্র জানায়, ব্রিটিশ বাংলাদেশি পরিবারটি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের কেউ পানিতে বিপদে পড়লে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরো কয়েকজন স্রোতে আটকা পড়েন। পরে পাঁচজনকে উদ্ধার করা হলেও দুজনকে সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, কিভাবে তারা পানিতে বিপদে পড়েছিলেন, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বা কারো কাছে ভিডিও ফুটেজ থাকলে তা তদন্তকারীদের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় জোয়ারের পানি দ্রুত বাড়ছিল এবং সমুদ্রে স্রোত ছিল বেশ প্রবল। এ সময় সৈকতের কাছাকাছি থাকা কয়েকজন মুহূর্তের মধ্যে গভীর পানিতে আটকা পড়েন। পরে জরুরি উদ্ধারকারী দল এবং স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়।

সম্পর্কিত সংবাদ

সঙ্গ সমিতির আয়োজনে মিডল্যান্ডস এর ওয়ালসলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা কমিউনিটি ডে’
কমিউনিটি

সঙ্গ সমিতির আয়োজনে মিডল্যান্ডস এর ওয়ালসলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা কমিউনিটি ডে’

July 30, 2026

 যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসলে বসবাসরত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষের মিলনমেলায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ওয়ালসলের প্রথম...

আরও পড়ুন
প্রবাসে মিলনমেলায় রূপ নিল দিনব্যাপী ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
খেলাধুলা

প্রবাসে মিলনমেলায় রূপ নিল দিনব্যাপী ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

July 23, 2026

খেলাধুলার প্রতিযোগিতা, পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন আর স্মৃতিচারণ—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাইলটিয়ান এল্যুমনাই আয়োজিত ৪র্থ পাইলটিয়ান...

আরও পড়ুন
তেলাপোকার ভয়াবহ উপদ্রব, বার্মিংহাম বন্ধ করে দেওয়া হলো ইন্ডিয়ান  রেষ্টুরেন্টে 
যুক্তরাজ্য

তেলাপোকার ভয়াবহ উপদ্রব, বার্মিংহাম বন্ধ করে দেওয়া হলো ইন্ডিয়ান  রেষ্টুরেন্টে 

July 22, 2026

বার্মিংহামের স্টার্টফোর্ডে জনপ্রিয় ইন্ডিয়ান রেষ্টুরেন্টে “চ্যান্নিস ইন্ডিয়ান রেষ্টুরেন্টে)এ ভয়াবহ তেলাপোকার উপদ্রব ধরা পড়ায় আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ...

আরও পড়ুন