আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
বাংলাদেশ

শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি ‘শতবর্ষী প্রজেক্ট’: সাদিক কায়েম

MATI PROTIDINMay 5, 2026
শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম শাহবাগ আন্দোলনকে একটি ‘শতবর্ষী প্রজেক্ট’ হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিশন গঠন ও বিচার নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি পেশ করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা আয়োজিত ‘শাপলা ও শাহবাগ: মুসলিম রাজনৈতিকতা ও বাঙালি জাতীয়তাবাদের দ্বৈরথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির ঢাবি শাখার সেক্রেটারি কাজী আশিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, শাহবাগ আন্দোলন হুট করে একদিনে তৈরি হয়নি, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়ার ফল। অতীতের রাজনৈতিক আন্দোলনগুলোর বিচার না হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি দাবি করেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও বিচারব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে অনেক ঘটনার সত্য ধামাচাপা দেওয়া হয়েছে। শাপলা চত্বরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দায়ীদের বিচারের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণার ওপর তিনি বিশেষ জোর দেন।

সাদিক কায়েম তার বক্তব্যে পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে শাপলা চত্বর ঘটনার তদন্তে কমিশন গঠন, একে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রকৃত নিহতের সংখ্যা নির্ধারণ করা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বিভিন্ন সময় ইসলামপন্থী রাজনৈতিক ধারা এবং রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে দ্বন্দ্ব তৈরি করা হয়েছে। ‘সোচ্চার’-এর সভাপতি ড. শিব্বির আহমদ তাঁর বক্তব্যে অতীতে নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী
বাংলাদেশ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

September 19, 2026

দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

আরও পড়ুন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

September 19, 2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সিসিটিভি...

আরও পড়ুন