আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারাস্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণচীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসেরযুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহতষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবদুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারাস্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণচীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসেরযুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহতষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব
বাংলাদেশ

স্বামীকে ঘরে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

MATI PROTIDIN•October 16, 2026
শেয়ার করুন:

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে ঘরে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে চারজনের বিরুদ্ধে গত বুধবার রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত দুজন হলেন ফারুক হোসেন ও নয়ন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

এদিকে, কিশোরগঞ্জের নিকলীতে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অন্যদিকে, বগুড়ার ধুনটে এক মাদ্রাসাছাত্র ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত সোমবার রাত ৯টার দিকে ফারুক হোসেন ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। পরে অপর অভিযুক্ত নয়ন ওই নারীকে টেনেহিঁচড়ে পাশের একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ফারুক ও অজ্ঞাতনামা দুজন বাইরে পাহারায় ছিলেন। পরে তারাও ওই নারীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে তাদের পাওয়া যায়নি। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের নিকলীতে এক মাদ্রসাছাত্রীকে (১৭) অপহরণ করে বাড়িতে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় ছাত্রীর মা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জের নিকলী থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসাছাত্রীকে সাকিব প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ছাত্রীটি গত ৫ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার সময় সাকিব তাঁর দুই আত্মীয়ের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যান। পরে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে ছাত্রীটি কৌশলে পালিয়ে গিয়ে পরিবারকে ঘটনা জানায়। তার মা বাদী হয়ে গত বুধবার রাতে থানায় মামলা করেন। সাকিবকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে গত বুধবার এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার আবু বক্কর নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। বুধবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। তাঁর মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে আবু বক্কর ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আবু বক্কর পালিয়ে যান। কর্মস্থল থেকে বাড়ি ফিরে মেয়ে ও স্থানীয়দের মুখে ঘটনার বিবরণ শোনেন শিশুটির মা। এরপর আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, শিশুটির মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার ধুনটে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার বিকেলের এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্ত হাবিল হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে।

সম্পর্কিত সংবাদ

দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’
বাংলাদেশ

দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা: ‌‘তোমরা একা নও, এই দেশ তোমাদেরও’

October 16, 2026

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অভয় দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও...

আরও পড়ুন
চীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসের
বাংলাদেশ

চীনের পর তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসের

October 16, 2026

চীনের পর এবার বাংলাদেশের তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এর বাস্তবায়নে বিশেষজ্ঞ সহায়তা ও কারিগরি সহযোগিতা দেওয়ার...

আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু
বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

October 16, 2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার নির্ধারিত...

আরও পড়ুন