আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক

৮০ বছর বয়সে পা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

MATI PROTIDINJune 14, 2026
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮০ বছর বয়সে পা দিয়েছেন। আজ রোববার (১৪ জুন) তার জন্মদিন। আর এদিনটি হোয়াইট হাউজে বক্সিং ম্যাচ দেখে কাটাবেন মার্কিন প্রেসিডেন্ট।

তার জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউজের দক্ষিণ লনে অস্থায়ী রিং ও গ্যালারি তৈরি করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। কুইন্সের জ্যামাইকা এস্টেটসে এক বিত্তশালী পরিবারে তার শৈশব কাটে। পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ। ছোটবেলা থেকেই অত্যন্ত চঞ্চল ও আগ্রাসী স্বভাবের হওয়ায় ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। পরে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

পড়াশোনা শেষ করে ট্রাম্প বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন। ১৯৭১ সালে বাবার কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখেন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার নির্মাণসহ বিলাসবহুল হোটেল, ক্যাসিনো ও গলফ কোর্স তৈরি করে তিনি আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী হয়ে ওঠেন। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান।

ব্যবসায়িক সাফল্যের পর ট্রাম্প রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দিয়ে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন