আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত

MATI PROTIDINJune 4, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি সামরিক হেলিকপ্টার ইংল্যান্ডের সাওয়ারটন ডাউন এলাকায় একটি ফাঁকা মাঠে বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার পুলিশ জানিয়েছে, ওকেহ্যাম্পটনের কাছে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ও জরুরি সেবা কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়্যাল নেভির এবং ওই এলাকায় সামরিক হেলিকপ্টারগুলোর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ৩৮৬ রোডের একটি বড় অংশ দুপুর পর্যন্ত বন্ধ থাকতে পারে।

এদিকে ঘটনাস্থলের কাছে অবস্থিত সাওয়ারটন ক্রস সার্ভিসেস সার্ভিস স্টেশনের কর্মীরা জানিয়েছেন, সড়ক বন্ধ থাকা এবং পুলিশি তৎপরতার কারণে বর্তমানে তাদের ব্যবসায়িক ও সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। কপ্টারে থাকা আরোহীদের ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি পুলিশ।

সম্পর্কিত সংবাদ

আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা
যুক্তরাজ্য

আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা

June 17, 2026

আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ‘আইইএলটিএস’-এ অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনা ঘটেছে। নজিরবিহীন এই...

আরও পড়ুন
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার নেপথ্যে রাশিয়া!
যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার নেপথ্যে রাশিয়া!

June 16, 2026

বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাশিয়ার...

আরও পড়ুন
দ্রুত অভিযানে ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার
খেলাধুলা

দ্রুত অভিযানে ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার

June 14, 2026

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ সরঞ্জাম চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে দ্রুত...

আরও পড়ুন